সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কোটালীপাড়ায় সম্ভব্য চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময়

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি :
  • আপডেট সময় শনিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২১

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বান্ধাবাড়ি ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনের সম্ভব্য চেয়ারম্যান প্রার্থী ও আওয়ামী লীগ নেতা হান্নান মোল্লা স্থানীয় রাজনৈতিক, সামাজিক এবং ধর্মীয় নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। শনিবার উপজেলার মোল্লা টাওয়ারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সম্ভব্য চেয়ারম্যান প্রার্থী ও আওয়ামী লীগ নেতা হান্নান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতারা বক্তব্য রাখেন। বক্তরা বলেন, হান্নান মোল্লা একজন দানশীল ও সামাজিক ব্যক্তি। করোনার লকডাউনের সময়ে তিনি কর্মহীন মানুষদের ব্যাপক সাহায্য সহযোগিতা করেছে। এ ছাড়াও তিনি এলাকার শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কাজে বিশেষ অবদান রেখেছেন। তার মতো ব্যক্তি জনপ্রতিনিধি হওয়া প্রয়োজন। সম্ভব্য চেয়ারম্যান প্রার্থী ও আওয়ামী লীগ নেতা হান্নান বলেন, ব্যবসার পাশাপাশি আমি আওয়ামী রাজনীতির সাথে যুক্ত। ব্যক্তিগত ভাবে আমি দীর্ঘদিন ধরে এলাকার উন্নয়নে কাজ করছি। জনগনের সেবার জন্য আমি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করছি। দল আমাকে মনোনয়ন দিলে আমি নির্বাচিত হয়ে এলাকার উন্নয়নে কাজ করবো।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com