সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

খুঁটি-লাইট আছে, আলো নেই

প্রদীপ কুমার দেবনাথ বেলাব (নরসিংদী) :
  • আপডেট সময় শনিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২১

নরসিংদির বেলাবতে রাস্তার মোড়ে মোড়ে স্থাপিত অধিকাংশ স্ট্রিট লাইটগুলো এখন আলোহীন খুঁটি হিসেবে দাঁড়ানো আছে। এগুলো আর কাজে আসছে না। মাত্র ১ বছর বা তারও কম সময়ে অনেক সোলার স্ট্রিট লাইটের ব্যাটারিগুলো বিকল, লাইটগুলোর সমস্যা আবার ব্যাটারি চুরি হয়ে যাওয়ার অভিযোগও শোনা যাচ্ছে। উপজেলার পাটুলী ইউনিয়নের ভাবলা বাবুরবাড়ির মোড়, বিন্নাবাইদ ইউনিয়নের কাশিমনগর বালুয়াঘাট কবরস্থান, চকমখোলা মাছির মোড়, দুলালকান্দি বাজার, চর উজিলাব পশ্চিমপাড়া, বেলাব সদরের দক্ষিণ টেকপাড়া, রাধাখালী বাজার, বাজনাব কাজির টেক, বীর বাঘবেড় তেঁতুল তলা, ধুকুন্ধি কালিয়ার মোড়, টান-লক্ষীপুর নুরু ফকির এর মাজার সংলগ্ন , বেলাব বাজার মোড়, পাটুলী মোড়, শাহ ইরানী মাজার মোড়, দুলুর মোড়, বাদশা মোড়ের লাইটসহ প্রায় অধিকাংশ স্ট্রীট লাইটগুলোই বিকল। কিছু কিছু লাইট রাত ৯ টা বা ১০ টার পর বন্ধ হয়ে যায় এবং বাকী সময় অন্ধকার থাকে। এ ব্যাপারে বহু অভিযোগ, আবেদন করেও কোন সুরাহা মিলছে না বলে দাবি ভুক্তভোগীদের। সোলার স্ট্রীট লাইটের বেলাব ইউনিটের ইডকল ডিলার সংস্থার কর্মকর্তা ব্রাঞ্চ ম্যানেজার বকুল মিয়া জানান ‘বিগত কয়েকদিনের বৈরী আবহাওয়ার কারণে হয়তো ব্যাটারীগুলো সমস্যা করছে। আমরা ইতিমধ্যে কাজ শুরু করছি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com