শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

চিকিৎসা খাতে করোনা নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে -ড. সেলিম উদ্দিন

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২১

এসডিজি ইয়ুথ ফোরাম এর উদ্যোগে ‘এসডিজি-৩ গুড হেলথ এন্ড ওয়েল বিইং’ শীর্ষক সরাসরি ভার্চুয়াল ওয়েবিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ সেলিম উদ্দিন, এফসিএ, এফসিএমএ। তিনি বলেন মাতৃ ও শিশু মৃত্যুহার হ্রাস সহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ অভূতপূর্বক সাফল্য অর্জন করেছে। করোনার কারণে কাঙ্খিত লক্ষ্যমাত্রা অর্জনে কিছুটা ভাটা পড়লেও চিকিৎসা খাতে করোনা নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে যা কাজে লাগাতে পারলে আশানুরূপ ফল পাওয়া যাবে। দেশের চিকিৎসক, গবেষকদের প্রয়োজনীয় গবেষণাখাতে উদ্বুদ্ধ করে তাদের গবেষণায় পর্যাপ্ত অর্থ বরাদ্দ দেওয়া জরুরি।
উক্ত ওয়েবিনারে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন সিরাজগঞ্জ-২ আসনের মাননীয় সাংসদ প্রফেসর ডাঃ মোঃ হাবিবে মিল্লাত এমপি। এসডিজি ইয়ুথ ফোরাম’র সভাপতি নোমান উল্লাহ বাহার এর সভাপতিত্বে ও এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের সহকারী অধ্যাপক ড. শারিন শাহজাহান নওমীর সঞ্চালনায় ১লা ফেব্রুয়ারী এসডিজি ইয়ুথ ফোরাম ফেইজবুক পেইজ থেকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হয়। প্যানেল আলোচক ছিলেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ)’র সাবেক সেক্রেটারি জেনারেল প্রফেসর ডা: কাজী শহীদুল আলম, ইউএসটিসি’র প্রাক্তন উপাচার্য প্রফেসর ডা: প্রভাত চন্দ্র বড়ুয়া, বিএসএমএমইউ’র ডা: রেহেনা আক্তার, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সভাপতি লায়ন সৈয়দ মোরশেদ হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও গবেষক ড. রবিউল হাসান ভূঁইয়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক, গবেষক ড. আদনান মান্নান, ডাঃ সুফিয়ান সিদ্দিকী, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের সহকারী অধ্যাপক মিঁঞা মোহাম্মদ ইউসুফ চৌধুরী, লায়ন এম এ হোসেন বাদল, এসডিজি ইয়ুথ ফোরাম’র সদস্য আশিক সায়েম, দপ্তর সম্পাদক মিনহাজুর রহমান শিহাব, সদস্য মনির খান প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com