শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

দুর্নীতির কাছে পরাজিত হওয়া যাবে না: ইকবাল মাহমুদ

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০২১

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, দুর্নীতি সভ্যতার প্রাচীনতম অপরাধের মধ্যে অন্যতম। এটি একটি সামাজিক ব্যাধি। এই অপরাধ বৈশ্বিক। দুর্নীতির কাছে পরাজিত হওয়া যাবে না।
গতকাল সোমবার (৮ ফেব্রুয়ারি) সকালে সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ের কনফারেন্স লাউঞ্জে বার্ষিক প্রতিবেদন-২০১৯ প্রকাশ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
ইকবাল মাহমুদ বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, শিক্ষা-স্বাস্থ্য, অবকাঠামো, সরকারি পরিসেবা সর্বোপরি মানুষের জীবনমান উন্নয়নের প্রতিটি সূচকে দুর্নীতির নেতিবাচক প্রভাব রয়েছে। এ থেকে পরিত্রাণের সংক্ষিপ্ত কোনো পথ হয়তো নেই। তবে কোনোভাবেই দুর্নীতির কাছে পরাজিত হওয়ার সুযোগ নেই। অনুষ্ঠানে দুদকের চেয়ারম্যান ছাড়াও দুই কমিশনার, সচিব, মহাপরিচালক, পরিচালক, উপ-পরিচালকসহ কমিশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গত রোববার (৭ ফেব্রুয়ারি) ২০১৯ সালের বার্ষিক প্রতিবেদন রাষ্ট্রপতির কাছে পেশ করা হয়।
প্রতিবেদন অনুযায়ী, ২০১৯ সালে দুদকে মোট অভিযোগ আসে ২১ হাজার ৩৭১টি, অনুসন্ধানের জন্য নেওয়া হয় ১ হাজার ৭১০টি, একই বছরে মোট মামলা ২৬৩, চার্জশিট ২৬৭টি এ সাজার হার ৬৩ শতাংশ। বার্ষিক প্রতিবেদনে সরকারি চাকরিতে সকল পদোন্নতি পরীক্ষা চেয়ে রাষ্ট্রপতির কাছে দুদকের সুপারিশ তুলে ধরা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com