মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

অপপ্রচারকারীরা বলবে, ‘জনগণকে রেখেই মন্ত্রীরা ভ্যাকসিন নিলো’: খাদ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০২১

‘জনগণকে ভ্যাকসিন সম্পর্কে অভয় দেয়ার জন্য আমরা মন্ত্রীরা আগেই ভ্যাকসিন গ্রহণ করলাম। এরপরও অপপ্রচারকারীরা বলবে, মন্ত্রীরা ভ্যাকসিন নিলো জনগণকে রেখেই।’ গতকাল সোমবার (৭ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর শ্যামলীতে ২৫০ শয্যা বিশিষ্ট টিবি হাসপাতালে কোভিড-১৯ টিকার প্রথম ডোজ গ্রহণ শেষে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এসব কথা বলেন। টিকা গ্রহণ শেষে তিনি কিছু সময় অপেক্ষা করেন। এরপর সাধন চন্দ্র মজুমদার বলেন, আমি শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ আছি। কোনো সমস্যা অনুভব করছি না।
তিনি বলেন, দেশবিরোধী একটি চক্র দেশের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আসছে। যখন ভ্যাকসিন নিয়ে ভারতের সঙ্গে চুক্তি হয় তখন তারা বলেছিলো ভ্যাকসিন এ দেশে আসবে না। জনগণের স্বাস্থ্য সুরক্ষায় ভ্যাকসিন দেশে এসে পৌঁছেছে। এখন তারা ভ্যাকসিন নিয়ে নেতিবাচক অপপ্রচার চালিয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে।
এ সময় করোনা ভ্যাকসিন নিয়ে নেতিবাচক প্রচারণায় বিভ্রান্ত না হওয়ারও আহ্বান জানান খাদ্যমন্ত্রী। তিনি বলেন, এখনো পৃথিবীর অনেক দেশ করোনা ভ্যাকসিন নিতে পারেনি। বাংলাদেশ দ্রুততম সময়ের মধ্যে ভ্যাকসিন আনতে সক্ষম হয়েছে। করোনা মহামারিতে দেশের মানুষের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com