শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সভাপতি হয়ে সবার দোয়া চাইলেন ওমর সানি

বিনোদন ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০২১

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা ওমর সানি। তিনি চলচ্চিত্রের একজন নেতাও। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি ও বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের নেতৃত্বের সঙ্গে জড়িয়ে আছে দীর্ঘদিন ধরেই। ৩০ বছর চলচ্চিত্র শিল্পসংশ্লিষ্টদের প্রিয় সংগঠন হিসেবে পরিচিত বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের নির্বাচনে এবার সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ওমর সানি। তার পুরো প্যানেলের সবাই জয়ী হয়েছেন। নিজের জয়ের আনন্দ প্রকাশ করে ওমর সানি কৃতজ্ঞতা জানিয়েছেন তার সদস্যদের প্রতি।
দোয়া চেয়েছেন সঠিকভাবে দায়িত্ব পালনের প্রত্যাশায়। তিনি বলেন, ‘ফিল্ম ক্লাবের সদস্যদের কাছে আমি কৃতজ্ঞ। আমাকে এবং আমার ফুল ক্যাবিনেটকে দায়িত্বভার দেয়ার জন্য। আমি ওয়াদা করছি আমি এবং আমার ক্যাবিনেট দায়িত্ব পালনে সচেষ্ট থাকবো। সবার দোয়া চাই। সৃষ্টিকর্তার ওপর বিশ্বাস রেখে কাজ করতে চাই।’
এসময় ফিল্ম ক্লাবের সদস্যদের নিয়মিত ক্লাবে আসার আহ্বানও জানান তিনি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com