সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কঠোর আন্দোলনের মাধ্যমে সরকার পতনের হুঁশিয়ারি

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০২১

রাজধানীতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিক্ষোভ মিছিল
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাবন্দীর তৃতীয় বর্ষপূর্তিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। গতকাল সোমবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে পুরানা পল্টন মোড়, নাইটেঙ্গেল মোড় হয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় মিছিলে অংশ নেয়া শতাধিক নেতা-কর্মী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি চেয়ে স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলেন প্রেসক্লাব থেকে নয়া পল্টনের রাজপথ।
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকনের নেতৃত্বে সিনিয়র সহ-সভাপতি কাজী রওনুকুল ইসলাম শ্রাবন, সাংগঠনিক সম্পাদক মাহমুদ জুয়েল, সহ-সভাপতি মামুন খান, পার্থ দেব মন্ডল, সাজিদ হাসান বাবু, যুগ্ম সম্পাদক স্যার রিয়াদ ইকবাল, তানজিল আহসান, সহ-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সাখাওয়াত হোসেনসহ ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ, পূর্ব-পশ্চিম, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কবি নজরুল কলেজ, তিতুমীর কলেজ, তেজগাঁও, সরকারি বাঙলা কলেজসহ বিভিন্ন ইউনিটের শতাধিক নেতা-কর্মী অংশগ্রহণ করেন। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা ও সাজা বাতিলের দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটানো হবে বলেও হুঁশিয়ারি দেন ছাত্রনেতারা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com