বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অবৈধ সরকারের সাখে আপোস করে নাই বলে তাকে মিথ্যা মামলায় আটক করে রাখা হয়েছে-যুগ্ম মহাসচিব এ্যাড. মজিবর রহমান সরোয়ার

শামীম আহমেদ বরিশাল প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০২১

বিএনপি কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এ্যাড. মজিবর রহমান সরোয়ার বলেছেন, বিরোধী দলীয় নেত্রীকে বন্ধি করে মসনদ দখল করে আত্বীয় স্বজনদের নিয়ে নিশি রাতের সরকার অবৈধভাবে দেশ চালাচ্ছে। যেখানে সরকার গঠন করতে ১৫৩টি আসনের দরকার সেখানে তারা বিনা ভোটে ১৫৪টি সিট দখল করে আজ গনতন্ত্র ধ্বংশ করে দিয়ে মানুষের বাক স্বাধিনতা কেড়ে নিয়েছে। বিএনপি চেয়ারপার্সন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অবৈধ সরকারের সাখে আপোস করে নাই বলে তাকে মিথ্যা মামলায় আটক করে রাখা হয়েছে। তিনি বলেন, আদালতের রায়ের মাধ্যমে সরকারের সাজানো মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া জেলে পাঠিয়ে রাস্ট্রযন্ত্র ব্যবহার করে দেশের মানবাধিকার বিতাড়িত করেছে এই অবৈধ সরকার। সোমবার জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র বিরুদ্ধে মিথ্যা মামলায় ফারমায়েসী রায়ে সাজা দিয়ে ৩ বছর কারাবন্দী রাখার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বরিশাল মহানগর বিএনপি আয়োজিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্বের বক্তব্যতে তিনি একথা বলেন। এসময় আরো বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি মনিরুজ্জামান খান ফারুক, সৈয়দ আহসান কবির হাসান, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জিয়া উদ্দিন সিকদার জিয়া, যুগ্ম সম্পাদক সৈয়দ আকবর পাঠান, সহসাধারন সম্পাদক আনোয়ারুল হক তারিন, মহানগর শ্রমিকদল সাধারন সম্পাদক ফয়েজ আহমেদ খান, মহানগর মহিলাদল নেত্রী শামিমা আকবর, মহানগর স্বেচ্ছাসেবকদল সভাপতি মাহবুবুর রহমান পিন্টু, মহানগর যুবদল সভাপতি এ্যাড.আখতারুজ্জামান শামীম। অনুষ্ঠান সঞ্চলনা করেন মহানগর যুবদল সিনিয়র সহ-সভাপতি সাজ্জাদ পারভেজ। এসময় আরো উপস্থিত ছিলেন মহিলাদল, স্বেচ্ছাসেবকদল, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন প্রর্যায়ের নেতৃবৃন্দ। এর পূর্বে একই প্রতিবাদে অশি^নী কুমার টাউন হল চত্বরে বরিশাল (দক্ষিণ জেলা) বিএনপি আয়োজিত সমাবেশে জেলা সভাপতি এবায়েদল হক চাঁনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক এ্যা.আবুল কালাম শাহিন, জেলা মহিলাদল সভাপতি অধ্যাপিক ফারহানা তিথি, কোতয়ালী সভাপতি এ্যাড. এনায়েত হোসেন বাচ্চু,উজিরপুর পৌর সাধারন সম্পাদক শহিদুল ইসলাম খান, বাখেরগঞ্জ পৌর সাধারন সম্পাদক মোফাজ্জেল হাং, জেলা স্বেচ্ছাসেবকদল সাধারন সম্পাদক রফিকুল ইসলাম জনি। প্রতিবাদ সমাবেশে আরো উপস্থিত ছিলেন,জেলা দপ্তর সম্পাদক মন্টুখান, আলহাজ নুরুল আমিন, রফিকুল ইসলাম সেলিম, নাসির হাওলাদার সহ জেলার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com