বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মঠবাড়িয়ায় খালের মধ্যে লেট্টিন নির্মাণ দুর্ভোগে এলাকাবাসী

এস.এম. আকাশ মঠবাড়িয়া :
  • আপডেট সময় সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০২১

পিরোজপুরের মঠবাড়িয়ার উত্তর মিঠাখালী গ্রামে খালের মধ্যে লেট্টিন নির্মাণ করে পানিতে মলত্যাগ করছে একটি পরিবার। এতে খালের পানি দূষিত হওয়ায় এলাকার সাধারণ মানুষের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। ঘটনার প্রতিকার চেয়ে ওই এলাকার মোঃ ফজলুল হক নামে এক ব্যক্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবরে একখানা লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানাগেছে, মঠবাড়িয়ার সদর ইউনিয়নের উত্তর মিঠাখালী গ্রামের ধনধোয়া খালের পাশ দিয়ে জনসাধারণের চলাচলের পথ বন্ধ করে খালের পাড়ে একই এলাকার সেকান্দার মোল্লার পুত্র মোঃ ছগির মোল্লা খামখেয়ালীভাবে একটি লেট্টিন নির্মাণ করেন। যার ফলে খালের পাড় দিয়ে স্থানীয়দের চলাচল বন্ধ হয়ে যায় এবং লেট্টিনের মল খালের পানিতে পড়ে পানি দূষিত হচ্ছে। সরেজমিনে দেখা গেছে, লেট্টিনটির বিপরীত দিকে একটি জামে মসজিদ রয়েছে। মসজিদের মুসল্লিরা অযু-গোসলে খালের পানি ব্যবহার করে থাকেন। এছাড়া খালের দুই পাশের লোকজন রান্নার কাজেও ওই পানি ব্যবহার করে থাকেন। উত্তর মিঠাখালী জামে মসজিদের মুসল্লি নজরুল ইসলাম জানান, স্থানীয়ভাবে কয়েক দফা খাল থেকে লেট্টিনটি সড়াতে বললেও নাছির মোল্লা কোন কর্ণপাত করেনা। এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) আকাশ কুমার কুন্ডু লিখিত অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, সরেজমিনে তদন্ত শেষে খাল থেকে লেট্টিনটি উচ্ছেদ করা হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com