বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

­বরিশালে বড় মাথার শিশুকে নিয়ে উদ্বেগে বাবা-মা

বরিশাল প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যালের শিশু বিভা?গের প্রধান উত্তম কুমার সাহা ব?লেন, চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এই রোগের নাম হাইড্রোসেফালাস। মস্তিষ্কে পানি জমলে বড় হতে থাকে মাথা। বরিশাল নগরের ১০ নম্বর ওয়ার্ডের সিঅ্যান্ডবি কোয়ার্টারের জালাল সরদার ও রুমানা বেগমের আট মাসের ছেলে মোহাম্মদ বায়জীদ। জন্ম থেকেই তার মাথা দেহের তুলনায় অস্বাভাবিক বড়। বিভিন্ন হাসপাতাল ঘুরেও ছেলের চিকিৎসা করাতে না পেরে হতাশ দিনমজুর জালাল। তিনি জানান, গত ৪ জুন বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে জন্ম হয় বায়জীদের। তখন থেকেই তার মাথার আকৃতি পুরো শরীরের চার ভাগের তিন ভাগ। এভাবেই বড় হতে থাকে সে। শের-ই-বাংলা মেডিক্যালের শিশু বিভা?গের প্রধান উত্তম কুমার সাহা জানান, চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এই রোগের নাম হাইড্রোসেফালাস। মস্তিষ্কের ভেতর স্বাভাবিকভাবে নির্দিষ্ট পরিমাণ তরল তৈরি হয়, যাকে বলে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। এর মধ্যে বেশির ভাগই নির্দিষ্ট পথে প্রবাহিত হয়ে রক্তে মিশে যায় ও বাকিটুকু মস্তিকের কাজে লাগে। উত্তম বলেন, ‘কোনো কারণে বাড়তি তরল প্রবাহিত না হতে পারলে তা জমতে থাকে। বেড়ে যায় মাথার আকার। অনেক শিশুর মাতৃগর্ভে থাকা অবস্থায় এই ত্রুটি দেখা দেয়। বায়জীদের ক্ষেত্রে তা-ই হয়েছে।’ এই চিকিৎসক জানান, মাথায় অস্ত্রোপচার করে এর চিকিৎসা করতে হয়। তবে তা রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে করতে হবে। সে জন্য বায়জীদকে ওই হাসপাতালে রেফার করা হয়েছে। এই চিকিৎসায় ২ লাখ টাকার মতো খরচ হতে পারে। জালাল জানান, বায়জীদের চিকিৎসায় এরই মধ্যে প্রায় দেড় লাখ টাকা খরচ হয়েছে। করোনার কারণে বন্ধ হয়ে গেছে ফুটপাতে থাকা শিঙাড়া বিক্রির ব্যবসা। এরপর দিনমজুরির কাজ করে এখন কোনো রকমে সংসার চালান। ছেলের চিকিৎসা চালানোর মতো টাকা নেই তার। জালাল ও রুমানার দশ বছর ও চার বছরের আরও দুই সন্তান আছে। রুমানা বলেন, বড় দুজনের খরচ ও ছোট ছেলের চিকিৎসা- সব মিলিয়ে হিমশিম খাচ্ছেন তারা। এমন অবস্থায় বায়জীদের মায়ের আকুতি, ‘আমাদের যদি সহযোগিতা করা হয় তাহলে আমাদের বাচ্চার চিকিৎসা ঠিকভাবে করাতে পারতাম। শিশুটিকে বাচাঁতে সাহায্য করার অনুরোধ জানিয়েছেন মা-বাবা। মোবাইল ০১৭৩৫৮০২০৪৩ (বিকাশ),সঞ্চয় হিসাব নম্বর- মার্কেনটাইল ব্যাংক, বরিশাল শাখা (১১৩৭১২১১৮১৬৯১৭৮)।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com