শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কথা রাখার এ দিনে যা করবেন

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০২১

ভালোবাসা সপ্তাহের আজ পঞ্চম দিন। প্রতিবছর ১১ ফেব্রুয়ারি বিশ্ব প্রমিস ডে হিসেবে পালিত হয়। আজ কথা রাখার দিন। এ দিনটি স্মরণীয় করে রাখতে প্রিয়জন কিংবা নিজেকেই প্রমিস করুন। যদি নিজের প্রতি আপনার কোনো অভিযোগ থাকে; তাহলে আজকের দিন থেকেই তা শুধরে নিন। মহামারির এ সময় আমরা সবাই অনুধাবন করেছি স্বাস্থ্য কতটা মূল্যবান সম্পদ। সেটা মাথায় রেখেই বিশ্ব প্রমিস ডে’তে নিজেকে প্রমিস করুন আরও সুন্দরভাবে বেঁচে থাকার। যদিও প্রমিস করা সহজ, তবে তা রক্ষা করা কঠিন। তাই বুঝে শুনে প্রমিস করুন প্রিয়জন কিংবা নিজের সঙ্গে। এজন্য আজকের এ দিনে যা করবেন জেনে নিন-
>> প্রমিস করুন কখনও নিজের প্রতি বিশ্বাস হারাবেন না। অন্যদের প্রতিও বিশ্বাস, ভালোবাসা বাড়বে। >> আরও প্রমিস করুন অতীতের সবকিছু খুলে জীবনে খুশি থাকবেন, উপভোগ করবেন। নিজেকে কখনও ছোট বা অবহেলা করবেন না। ছোট ছোট সাফল্য, জয় উদযাপন করুন।
>> প্রিয়জনের হাত ধরে আজকের দিনে কথা দিন, সবসময় তার পাশে থাকবেন। শত বাঁধা অতিক্রম করে হলেও নিজেদের মধ্যে বোঝাবুঝি ঠিক রাখবেন। >> প্রমিস করুন ভালোবাসার মানুষদের, কাছের মানুষদের সময় দেবেন, তাদের গুরুত্ব দেবেন। পরিবারকে গুরুত্ব দেবেন। প্রেমকে গুরুত্ব দেবেন।
>> আজকের দিনে নিজে ওয়াদাবদ্ধ হন, সব সময় সৎ থাকবেন। তাহলেই নিজেকে গ্রহণ করতে পারবেন সহজে। কঠিন পথে চললেই জীবনে সাফল্য আসে না। এজন্য সবসময় সহজ পথটাই বেছে নিন।
>> নিজের সঙ্গে সময় কাটান। নিজের পছন্দের কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখুন। গান শুনুন, বেড়াতে যান। পরে কাছের মানুষের সঙ্গে নানা প্ল্যান করতে পারেন। পরিকল্পনা করতে থাকলে একটা পজিটিভ এনার্জি কাজ করে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com