শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

জিয়াকে নিয়ে টানাটানি করলে হাত পুড়ে যাবে: গয়েশ্বর

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০২১

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বাংলাদেশের স্বাধীনতার অপর নাম জিয়াউর রহমান। জিয়াউর রহমানকে নিয়ে টানাটানি করলে হাত পুড়ে যাবে।
গতকাল বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১২টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে নড়াইলের আদালতে সাজা দেওয়ার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, জিয়াউর রহমান নাকি সংবিধান লঙ্ঘন করেছেন। আমি বলবো, জিয়াউর রহমান সংবিধান লঙ্ঘন করেননি, ১৯৭৫ সালে বাকশাল করে সংবিধান লঙ্ঘন করেছেন শেখ মুজিবুর রহমান। শেখ মুজিব পাকিস্তানের পক্ষে বিবৃতি দিয়েছেন, এটা এখনো পরিষ্কার। তিনি বলেন, করোনার চেয়ে ভয়াবহ শেখ হাসিনা। আজকে রাজাকার আলবদর আল শামস বলেন, আপনার শ্বশুর সুলতান চৌধুরী রাজাকার, আপনার বেয়াই ইঞ্জিনিয়ার মোশাররফ রাজাকার। বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য আরো বলেন, এখন ঘরে ঘরে মাফিয়া। শেখ হাসিনা মাফিয়াদের মাদার। জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিন। জিয়াউর রহমানকে নিয়ে টানাটানি করবেন না। জিয়াউর রহমান মারা যাওয়ার পর আমরা লাশ ফেলে পালিয়ে যাইনি। কিন্তু শেখ মুজিব মারা যাওয়ার পর গোসল দেওয়ারও লোক মেলেনি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com