সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

চিতলমারী ‘এক দোকানে এক ক্রেতা’ হাট চালু

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি:
  • আপডেট সময় বুধবার, ১৫ এপ্রিল, ২০২০

বাগেরহাটের চিতলমারী উপজেলার সাপ্তাহিক হাটের স্থান পাল্টে বুধবার ‘এক দোকানে এক ক্রেতা’ হাটের উদ্বোধন করা হয়েছে। করোনার কারণে সামাজিক দূরত্ব মেনেই এ হাট বসছে। শেরে বাংলা ডিগ্রী কলেজ মাঠে সপ্তাহে’র বুধ ও শনিবার মিলবে এই হাট। চলবে সকাল ৬ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত। বুধবার দুপুর দুইটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মারুফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরো জানান, মানুষের নিত্য প্রয়োজনীয় পণ্যের কথা ভেবে এ হাটের উদ্বোধন করা হয়েছে। এ হাটের দোকানগুলো সামাজিক নিরাপত্তা মেনেই চলবে। প্রতিটি দোকান ১০ ফুট বাই ১০ ফুট। এক দোকান থেকে আরেক দোকানের দূরত্ব ২০ ফুট এবং এখানে একটি দোকান একজনে পরিচালনা করবে। এক একজন করে ক্রেতা আসবে কিনবে।
হাটের জায়গা নির্বাচনের সময় আরো উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান অশোক কুমার বড়াল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায় প্রমূখ।

ই-খ/খবরপত্র




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com