শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সোনারগাঁওয়ে প্রতিশ্রুতির কয়েক ঘন্টা পরেই রাস্তা মেরামত করলেন চেয়ারম্যান প্রার্থী সোহাগ রনি

মাসুম মাহমুদ সোনারগাঁও (নারায়ণগঞ্জ) :
  • আপডেট সময় শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২১

কথা রাখলেন সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী শাহ মোঃ সোহাগ রনি। গত ১২ ফেব্রুয়ারী শুক্রবার দুপুরে সোনারগাঁও সরকারি কলেজের সামনে মেরিখালী নদের উপর নির্মিত ব্রিজের ঢালের রাস্তার বেহাল দশা দেখে তা মেরামতের উদ্যোগ নিয়েছিলেন তিনি। সে অনুযায়ী তার নিজ বাড়ীর কাজের রড, সিমেন্ট ও বালু দিয়ে শুক্রবার রাতভর লেবার-মিস্ত্রি নিয়ে নিজে উপস্থিত থেকে অবশেষে রাস্তার মেরামতের কাজ সমাপ্তি করেন। এলাকাবাসী জানান, ব্রিজের ঢালের রাস্তাটি মেরামত না করায় প্রতিদিন গাড়ি উল্টে ঘটেছে দুর্ঘটনা। গত কয়েক মাসে উক্ত রাস্তায় চলাচল করতে গিয়ে গাড়ী উল্টে শতাধিক লোক হয়েছেন দুর্ঘটনার স্বীকার। দীর্ঘদিন ধরে অযত্ন ও অবহেলার কারনে জন সাধারণের যাতায়াতের এমন সমস্যা থাকলেও স্থানীয় জনপ্রতিনিধিরা কেউ মেরামতের পদক্ষেপ নেয়নি। সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী শাহ মোঃ সোহাগ রনি একজন তরুন সমাজ সেবক হিসেবে রাস্তার বেহাল দশা দেখে রাতভর নিজে উপস্থিত থেকে আরসিসি ঢালাই দিয়ে রাস্তাটির মেরামতের কাজ শেষ করেন। চেয়ারম্যান প্রার্থী সোহাগ রনি বলেন, ঐতিহাসিক গ্র্যানট্রাংক রোডের পাশে অবস্থিত সোনারগাঁও কলেজ হইতে মঙ্গলেরগাঁও রাস্তায় নির্মিত মেরিখালী নদের উপর ব্রিজের ঢালে রাস্তার বেহাল দশা দেখে আমি নিজ অর্থায়নে আরসিসি ঢালাই দিয়ে মেরামত কাজ করবো বলে গতকাল শুক্রবার দুপুরে সবাইকে কথা দিয়েছিলাম। তাই সময়কে তোয়াক্কা না করে মানুষের কল্যানে কাজটি করার ইচ্ছাপোষন করি। সে অনুযায়ী আমার বাড়িতে থাকা রড, সিমেন্ট ও বালু দিয়ে রাতভর নিজে উপস্থিত থেকে কাজটি সম্পন্ন করি। প্রিয় এলাকাবাসী আপনারা আমার জন্য দোয়া করবেন, আসন্ন মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান প্রার্থী হিসেবে সকলের দোয়া ও সমর্থন চাই।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com