বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

তিস্তা চুক্তি ভারতের অভ্যন্তরীণ চ্যালেঞ্জ : হাইকমিশনার

শাহজাহান সাজু:
  • আপডেট সময় সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২১

তিস্তা চুক্তিকে ভারতের অভ্যন্তরীণ চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। গতকাল সোমবার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ডিপ্লোমেটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ আয়োজিত ‘ডিক্যাব টকে’ অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি তিস্তা চুক্তি না হওয়ার বিষয়টিকে ‘দুঃখজনক বাস্তবতা’ বলেও আখ্যা দেন।
সাংবাদিকদের তিনি বলেন, ‘তিস্তা চুক্তি নিয়ে জটিলতা রয়েছে। এই চুক্তি নিয়ে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্য সরকারের মতবিরোধ রয়েছে। সে কারণে এই তিস্তা চুক্তি ভারতের অভ্যন্তরীণ চ্যালেঞ্জ’। বিক্রম দোরাইস্বামী আরও বলেন, ‘আমরা এই চুক্তি নিয়ে কাজ করছি। তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন সফরে এই চুক্তি হবে কিনা, তা এখনই বলা সম্ভব নয়।’ সীমান্ত হত্যা প্রসঙ্গে তিনি বলেন, ‘সীমান্তে সব হত্যা বিএসএফ ঘটায় না। এটা রোধ করতে দুই পক্ষকেই সচেষ্ট হতে হবে।’ এ সময় অন্যান্যের মধ্যে ডিক্যাবের প্রেসিডেন্ট পান্থ রহমান ও সাধারণ সম্পাদক একেএম মঈনুদ্দিনসহ সদস্যরা উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com