রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

জলবায়ু পরিবর্তন মোকাবেলার চেয়ে করোনা মোকাবেলা সহজ: বিল গেটস

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২১

জলবায়ু পরিবর্তন মোকাবেলার চেয়ে করোনা মোকাবেলা সহজ বলে মন্তব্য করেছেন বিল গেটস। তিনি বলেছেন, ‘জলবায়ু সমস্যার সমাধান মানবজাতির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জের কাজ। তবে এর তুলনায় খুব, খুব সহজ হলো করোনা মোকাবেলা করা।’ গত রোববার বিবিসিকে এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।
সাক্ষাৎকারে মাইক্রোসফট কোম্পানির প্রতিষ্ঠাতা বিল বলেন, ‘৫১ বিলিয়ন এবং জিরো’ জলবায়ু সম্পর্কে এই দুটি নাম্বার আমাদের সবাইকেই জানা প্রয়োজন বলে মনে করেন যেখানে ৫১ বিলিয়ন হলো- বিশ্ব প্রতি বছর সাধারণত যত টন গ্রিন হাউস গ্যাস নিঃসরণ করে। আর ‘জিরো’ হলো এই লক্ষ্যে আমাদের যেতে হবে।
তার নতুন বই ‘হাউ টু অ্যাভোয়েড অ্যা ক্লাইটমেট ডিজিসটার’ নিয়ে কথা বলতে গিয়ে প্রযুক্তি কিভাবে এই সংকট মোকাবিলায় সহায়তা করতে পারে তার ওপর গুরুত্ব দেন বিল।
বায়ু এবং সৌরশক্তি বিদ্যুতের ব্যবহার কমিয়ে আনতে পারে মন্তব্য করে তিনি বলেন, তবে এই উৎস থেকে নিঃসরণ হওয়া গ্যাসের পরিমাণ ৩০ ভাগেরও কম। স্টিল, সিমেন্ট, পরিবহন ব্যবস্থা ও উৎপাদনকারী প্রতিষ্ঠান যে ৭০ ভাগ গ্যাস নির্গত করে তাও কমিয়ে আনতে হবে।
তার ভাষায়, ‘আমাদের সে পথ নেই বলে মন্তব্য করে বিল গেটস বলেন, বেসরকারি খাতগুলোকেও আমাদের বলতে হবে, আমরা সবুজ পণ্য চাই।’ বিল গেটস বলেন, এই মুহূর্তে কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ করার সঙ্গে সঙ্গে আপনি যে ক্ষতি করছেন, তা দেখতে পাচ্ছেন না। এ সমস্যা মোকাবিলায় সরকারগুলোকে হস্তক্ষেপ করতে হবে।
গেটস আরও বলেন, বেসরকারি খাতে যে আমরা সবুজ পণ্য ব্যবহার করব, সে রকম একটা সংকেতের প্রয়োজন। এর জন্য গবেষণা ও উন্নয়নে সরকারগুলোর বড় আকারের বিনিয়োগের প্রয়োজন। পাশাপাশি বাজারে নতুন পণ্য ও প্রযুক্তি বৃদ্ধির সুযোগ দেবে এই বিনিয়োগ, ফলে দাম কমাতে সহায়তা করবে বলেও মনে করেন গেটস।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com