শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গজারিয়ায় অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামানের বিদায় সংবর্ধনা

গজারিয়া প্রতিনিধি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২১

গজারিয়ায় মুন্সীগঞ্জ জেলাধীন সদর সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। বুধবার গজারিয়া থানা ভবনে, থানা পুলিশের আয়োজনে এই সংবর্ধনা দেওয়া হয়। গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ রইছ উদ্দীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গজারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাঃ সম্পাদক মোঃআমিরুল ইসলাম, অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জিয়াউল ইসলাম চৌধুরী, গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তালেব ভূঁইয়া, টেংগারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সালাউদ্দিন মাষ্টার, গজারিয়া প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আরেফিন, অফিসার ইনচার্জ (অপারেশন) মোঃ মোক্তার হোসেন, এসআই মোঃ মাইনউদ্দিন, এসআই কামরুজ্জামান, এএসআই আব্দুল জলিল, সমাজসেবক মহিউদ্দিন ঠাকুর, টেংগারচর ইউনিয়ন আওয়ামী লীগের সাঃ সম্পাদক হারুন মোল্লা সাংবাদিক মহিউদ্দিন আহমেদ, এসএম নাসির উদ্দিন, ওয়াহিদুল ইসলাম প্রমুখ। বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে আমিরুল ইসলাম,বিদায়ী অতিরিক্ত পুলিশ সুপার মহোদয়ের সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনার পাশাপাশি, গজারিয়া উপজেলাবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানান। বিদায়ী বক্তব্যে খন্দকার আশফাকুজ্জামানও আন্তরিক ভাবে গজারিয়াবাসীকে ধন্যবাদ জানান উনাকে সার্বিক সহযোগিতা করার জন্য। পরে গজারিয়া থানা পুলিশ ও গজারিয়া প্রেসক্লাবের পক্ষ থেকে সন্মাননা ক্রেস্ট, গিফট ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com