শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সৎ মা ও বোনকে কুপিয়ে হত্যা

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২১

সিলেটে সৎ মা ও বোনকে কুপিয়ে হত্যা করেছেন এক যুবক। এসময় তার দায়ের কোপে সৎ ভাইও গুরুতর আহত হয়েছেন। গত বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে মহানগরের শাহপরান (রহ.) থানার বি আইডিসি এলাকার মীর মহল্লায় এই নৃশংস ঘটনা ঘটে।

এ ঘটনায় ঘাতক যুবক আবাদ হোসেনকে আটক করেছে পুলিশ। এছাড়া ঘটনাস্থল থেকে একটি রামদা ও ছুরি উদ্ধার করেছে পুলিশ।
নিহতরা হলেন- রুবিয়া বেগম (৩০) এবং তার মেয়ে মাহা বেগম (৯)। গুরুতর আহত হয়েছেন রুবিয়ার ছেলে তাহসান (৭)। খবর পেয়ে সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) সোহেল রেজা, শাহপরান থানার সহকারী কমিশনার ময়নূল আবছর ও ওসি সৈয়দ আনিসুর রহমান ঘটনাস্থল পরির্দশন করেন। শাহপরান থানার ওসি সৈয়দ আনিসুর রহমান বলেন, বৃহস্পতিবার মধ্যরাতে আবাদ হোসেন দা দিয়ে তার সৎ মা, বোন ও ভাইকে কোপাতে থাকেন। ঘটনাস্থলেই মা ও বোন মারা যান। আর আহত অবস্থায় তার সৎ ভাই তাহসানকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও গুরুতর।
তিনি বলেন, আমি ঘটনাস্থলে আছি। কী কারণে মা-বোনকে কুপিয়ে হত্যা করা হয়েছে এ ব্যাপারে এখন পর্যন্ত কিছু জানা যায়নি। অভিযুক্তকে আটক করা হয়েছে। আর মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com