বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

লুইস চমকে ইসলামাবাদের দারুণ জয়

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০২১

বল হাতে নিলেন দুটি উইকেট। ব্যাট হাতে করলেন ৩১ বলে অপরাজিত ৪৯ রান। লুইস গ্রেগরির অলরাউন্ড পারফরম্যান্সে দারুণ জয় পেল ইসলামাবাদ। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) রোববার রাতে মুলতান সুলতান্সকে ৩ উইকেটে হারিয়েছে শাদাব খান শিবির। করাচির ন্যাশনাল স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৫০ রান করে মুলতান। জবাবে ৬ বল হাতে রেখে ৭ উইকেটে জয়ের বন্দরে পৌছায় ইসলামাবাদ। ম্যাচ সেরার পুরস্কার জেতেনে ইসলামাবাদের লুইস গ্রেগরি।
মুলতানের হয়ে এদিন দারুণ ব্যাটিং করেছেন ওপেনার মোহাম্মদ রিজওয়ান। ৫৩ বলে তিনি কলেন ৭১ রানের ইনিংস। তার ইনিংসে ছিল আটটি চার ও দুটি ছক্কার মার। ১৪ বলে ২৫ রান করেন রিলে রুশো। দুটি করে সমান চার ও ছক্কা আছে তার ইনিংসে। শেষের দিকে কার্লোস ব্রাফেটের ১৪ বলে ২২ রানের অপরাজিত ইনিংস দলকে দেড় শ’ স্পর্শ করায়। ব্যাট হাতে প্রথম ম্যাচেই ব্যর্থ শহীদ আফ্রিদি। রানের খাতা খুলার আগেই বিদায় নেন এই হার্ড হিটার। মোহাম্মদ ওয়াশিমের বলে তিনি মারেন গোল্ডেন ডাক।
বল হাতে ইসলামাবাদের হয়ে মোহাম্মদ ওয়াসিম তিনটি, লুইস দুটি, হাসান আলী, ফাহিম আশরাফ, শাদাব খান একটি করে উইকেট নেন। জয়ের লক্ষ্যে খেলতে নামা ইসলামাবাদের শুরুটা ভালো হলেও মিডল অর্ডার ছিল বাজে। শেষের দিকে ব্যাট হাতে আলো ছড়িয়ে দলের জয় নিশ্চিত করেন লুইস গ্রেগরি। ৩১ বলে ছয়টি চার ও এক ছক্কা ৪৯ রানে অপরাজিত থাকেন তিনি। ১২ বলে ২২ রান করেন ফাহিম। ওপেনার আলেক্স হেলস ২০ বলে করেন ২৯ রান, দুটি করে ছক্কা ও চার। বল হাতে মুলতানের হয়ে কার্লোস ব্রাফেট ও শহীদ আফ্রিদি নেন দুটি করে উইকেট।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com