শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সুখবর হলো, সিঙ্গাপুর ১০ হাজার বাংলাদেশি শ্রমিক নেবে: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০২১

সিঙ্গাপুর ১০ হাজার ও রুমানিয়া ২ হাজার নতুন বাংলাদেশি শ্রমিক নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। গতকাল সোমবার (২২ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘করোনা মহামারিকালে মধ্যপ্রাচ্যে অনেকে চাকরি হারিয়েছেন। তবে নতুন নতুন চাকরির বাজারও তৈরি হচ্ছে। সুখবর হলো, সিঙ্গাপুর ১০ হাজার ও রুমানিয়া ২ হাজার বাংলাদেশি শ্রমিক নেবে।’
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, আসন্ন বৈঠকে সম্পর্কের সকল বিষয়েই আলোচনা করা হবে। আমরা যুক্তরাষ্ট্রের আরও বিনিয়োগ চাই। এর আগে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গত ১৮ ফেব্রুয়ারি সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের কাছ থেকে বাংলাদেশের হাইটেক পার্ক, বিশেষ অর্থনৈতিক অ ল এবং তথ্য-প্রযুক্তি খাতে (আইসিটি) আরও বিনিয়োগের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলারকে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্বের অন্যতম ম্যানগ্রোভ বন সুন্দরবন সংরক্ষণে এবং পানি সম্পদ ব্যবস্থাপনায় যুক্তরাষ্ট্রের কারিগরি সহযোগিতা প্রয়োজন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com