বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মানিকনগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বস্তিবাসীর পাশে ইশরাক

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২১

রাজধানীর মানিকনগরের কুমিল্লাপট্টি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সহায়-সম্বলহীন হয়ে পড়া মানুষদের পাশে দাঁড়িয়েছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। গত সোমবার বিকেলে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের নিয়ে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি। এ সময় অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত এবং অসহায় হয়ে পড়া মানুষগুলোর সার্বিকভাবে পাশে দাঁড়ানোর ঘোষণা দেন বিএনপির এই নেতা। রোববারের এ অগ্নিকাণ্ডে আগুনে প্রায় ২০০ পরিবার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘরবাড়ি হারিয়ে অসহায় হয়ে পড়া মানুষগুলো দিনযাপন করছেন খোলা আকাশের নিচে। ইশরাককে দেখে বস্তিবাসীরা কান্নায় ভেঙে পড়েন। এসময় তিনি বস্তিবাসীদের স্থানীয় স্কুলে রাত্রি যাপনের ব্যবস্থা করে দেন। পাশাপাশি তাদের হাতে প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী তুলে দেন ইশরাক।
অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত বস্তিবাসীর জন্য সরকারের পক্ষ থেকে কোনো সহযোগিতা না আসায় এর কঠোর সমালোচনা করেন গত নির্বাচনে ডিএসসিসি’র মেয়র প্রার্থী ইশরাক। তিনি বলেন, গতকাল বিকেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত মানুষগুলোর পাশে কোনো ধরনের সহযোগিতা এমনকি প্রয়োজনীয় খাবার সামগ্রী পর্যন্ত সরবরাহ করা হয়নি। সরকার এই বাংলাদেশকে উন্নয়নের দিক থেকে সুইজারল্যান্ড বানাচ্ছে বারবার এমন কথা বললেও বাস্তবে কোনো দুর্ঘটনায় মানুষের থাকতে হয় খোলা আকাশের নিচে। অগ্নিকাণ্ডের এক দিন পার হলেও এখন পর্যন্ত এই মানুষগুলো কেন খোলা আকাশের নিচে দিন এবং রাত্রি যাপন করছেন সরকারের প্রতি এমন প্রশ্ন রাখেন ইশরাক হোসেন। এ সময় স্থানীয় বিএনপি’র কাউন্সিলর শামসুল হুদা কাজলসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রোববার বিকেল ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com