রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সাংবাদিক মুজাক্কিরের হত্যার বিচারের দাবিতে ভোলায় মানববন্দন ও সমাবেশ

ওমর ফারুক ভোলা :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২১

নোয়াখালীতে পেশাগত দায়িত্ব পালনকালে গুলিবিদ্ধ হয়ে নিহত সাংবাদিক বার্তা বাজার প্রতিনিধি বুরহান উদ্দিন মুজাক্কিরের খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ করেছেন ভোলা জেলা ও বিভিন্ন উপজেলায় কর্মরত সাংবাদিকরা। মঙ্গলবার ভোলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সাংবাদিক ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সংহতি প্রকাশ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন বার্তা বাজার ভোলা প্রতিনিধি মোঃ অনিক আহমেদ ভোলা নিউজ ২৪ডটকম সম্পাদক মোঃ অমি আহমেদ, জি- টিভির ও যুগান্তর ভোলা প্রতিনিধি হেলাল উদ্দিন গাজী, ভোলার বাণীর ব্যবস্থাপনা সম্পাদক ইমরান হোসেন, স্টাফ রিপোর্টার মোঃ মাহে আলম মাহী, ভোলার আলোর সম্পাদক মোঃ বেল্লাল নাফিজ। বাংলা টিভি ও জাগো নিউজ ভোলা প্রতিনিধি জুয়েল সাহা বিকাশ প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন খুনের সঙ্গে জড়িত সব আসামিদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। এবং হত্যায় জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন। লাশ নিয়ে যেন কেউ রাজনীতি করতে না পারে তার হুঁশিয়ারি দেন। অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়া বক্তারা আরো ঘোষণা দেন এর আগেও অনেক সাংবাদিক হত্যা ও নির্যাতনের ঘটনা ঘটেছে সুষ্ঠু বিচার না হওয়ায় এ ধরনের সহিংস ঘটনার ঘটেছে। অপরদিকে ২৩ ফেব্রুয়ারী মঙ্গলবার সকাল ১১ টায় চরফ্যাশন সাংবাদিক ফোরামের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে উপস্থিত ছিলেন চরফ্যাশন সাংবাদিক ফোরামের সহ-সভাপতি শাহ কামাল, মিজানুর রহমান সোহেল, যুগ্ম সম্পাদক শহিদুল ইসলামসহ সংগঠনের নেতৃবৃন্দ। উল্লেখ্য, গত ১৯ ফেব্রুয়ারী নোয়াখালীর কোম্পানীগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষের ভিডিওধারণকালে হামলাকারীরা তাকে ধরে নিয়ে প্রকাশ্যে গুলি করে। এসময় তার শরীরে ২৬টি স্পিন্টারবিদ্ধ হয়। তিনদিনয মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে ২১ ফেব্রুয়ারী রাতে মৃত্যুর কাছে হেরে যান। সাংবাদিক মুজাক্কির হত্যার দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে ২০ ফেব্রুয়ারী বিএমএসএফ’র পক্ষ থেকে দেশব্যাপী প্রতিবাদ সমাবেশের ঘোষণা করে। তার সাথে একমত পোষণ করে চরফ্যাশন সাংবাদিক ফোরাম এ মানববন্ধনের আয়োজন করেছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com