সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ভারতের বিরোধিতা করে দেশের উন্নয়ন সম্ভব নয়: তথ্যমন্ত্রী

শাহ্জাহান সাজু:
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২১

ভারতের সঙ্গে বিরোধিতা করে দেশের উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। গতকাল মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন। ইন্ডিয়ান মিডিয়া করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ইমক্যাব) এই সভার আয়োজন করে।
ড. হাছান মাহমুদ বলেন, আমাদের দেশে টিকা নিয়ে বিরূপ প্রচারণা চালানো হয়েছে। যারা এই বিরূপ প্রচারণা চালিয়েছিলেন, তারাও এখন টিকাগ্রহণ করছেন।
তিনি বলেন, বিএনপির কোনো কোনো নেতা গোপনেও টিকা নিয়েছেন। আমি অনুরোধ জানাবো- আপনারা এভাবে গোপনে লুকিয়ে লুকিয়ে না নিয়ে যেভাবে জনসম্মুখে কথা বলেন, ঠিক সেভাবে টিকাগ্রহণ করেন।
বিএনপির মূল কাজ ভারত বিরোধিতা উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ১৯৭৫ সালে দেশ যখন উল্টো পথে হাঁটা শুরু করল, তখন ভারতের বিরুদ্ধে কথা বলে ভোট নেয়ার চেষ্টা চালানো হয়েছে। সেই কারণে আমাদের অনেক ক্ষতি হয়েছে। এই অঞ্চলের ক্ষতি হয়েছে। দেশে বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দল আছে, যাদের মূল কাজ হচ্ছে ভারত বিরোধিতা। যখন নির্বাচন আসে, তখন তারা ভারত বিরোধিতাকে সামনে নিয়ে আসে।
তিনি বলেন, ভারত আমাদের দেশের তিন দিকে পরিবেষ্টিত। যে দেশ আমাদের স্বাধীনতা সংগ্রামের সময় রক্ত ঝরিয়েছে, যাদের সহযোগিতা ছাড়া আমাদের নয় মাসের মধ্যে মুক্তি অর্জন সম্ভব ছিলো না। আন্তর্জাতিক পরিম-লে তাদের যে কূটনৈতিক তৎপরতা, এটি ছাড়া বঙ্গবন্ধুকে মুক্ত করাও সম্ভব ছিলো না। সেই দেশের সঙ্গে বিরোধিতা করে আমাদের দেশের উন্নয়ন সম্ভব নয়, তারা এটি বুঝেও বুঝে না।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com