শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

স্থগিত পরীক্ষার নতুন সূচি ঘোষণা, ভর্তি কার্যক্রম শুরু ৮ জুন

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২১

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ

স্থগিত সব পর্যায়ের পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) জনসংযোগ দফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত সব পর্যায়ের পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে। ২৪ মে থেকে সংশোধিত সময়সূচি অনুযায়ী স্থগিত হয়ে যাওয়া পরীক্ষা গ্রহণ শুরু হবে। ২০১৯ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ স্থগিত পরীক্ষা এবং ২০১৮ সালের মাস্টার্স শেষ পর্বের পরীক্ষাসহ অন্যান্য সব প্রফেশনাল কোর্সের স্থগিত পরীক্ষা ২৪ মে থেকে শুরু হবে।
এছাড়া ২০২০-২০২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তির কার্যক্রম ৮ জুন থেকে শুরু হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। নতুন সূচি অনুযায়ী শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। স্থগিত হয়ে যাওয়া পরীক্ষার বিস্তারিত সংশোধিত সময়সূচি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd) প্রকাশ করা হয়েছে। এদিকে চলমান পরীক্ষা বাতিলের প্রতিবাদে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ: পরীক্ষার দাবিতে এবার সড়কে নেমেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর শাহবাগে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। তবে আগামী রোববারের মধ্যে দাবি আদায় না হলে শিক্ষার্থীরা কঠোর আন্দোলনের ঘোষণা দেন। এর আগে সকালে বেশ কিছু শিক্ষার্থী পরীক্ষার দাবিতে শাহবাগে অবস্থান করলে তাদের ঠেকানোর চেষ্টা করে পুলিশ। ধীরে ধীরে শিক্ষার্থীদের সংখ্যা বাড়তে থাকে। এক পর্যায়ে বিক্ষোভ শুরুর আগেই পুলিশ তাদের মধ্য থেকে অন্তত ১৪ জনকে আটক করে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের শিক্ষার্থীরা শাহবাগে অবস্থান নেবেন বলে আমরা জানতে পারি। শাহবাগে অনেক হাসাপাতাল রয়েছে।
জনদুর্ভোগ এড়াতে এ রাস্তায় যান চলাচল নির্বিঘ্ন রাখতে সবাইকে বলেছি যেন এখানে কেউ জড়ো না হয়। আটকের বিষয়ে তিনি বলেন, তারা কোথায় থেকে এসেছে, কেন এসেছে এগুলো জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে হেফাজতে নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে যথাসময়ে ছেড়ে দেয়া হবে। এদিকে আগামী ২৪শে মে থেকে সংশোধিত সময়সূচি অনুযায়ী স্থগিত হয়ে যাওয়া পরীক্ষা গ্রহণ শুরু হবে বলে জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ২০১৯ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেটকোর্স ২য় বর্ষ স্থগিত পরীক্ষা এবং ২০১৮ সালের মাস্টার্স শেষ পর্বের পরীক্ষাসহঅন্যান্য সকল প্রফেশনাল কোর্সের স্থগিত পরীক্ষা ২৪শে থেকে থেকে শুরু হবে। এছাড়া ২০২০-২০২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষে ভর্তির কার্যক্রম আগামী ৮ই জুন তারিখ থেকে শুরু হবে। শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতি নেয়ার জন্য আহ্বান জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com