শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সড়ক পাকা করার দাবিতে ৫ কিলোমিটার জুড়ে মানববন্ধন

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২১

কুড়িগ্রাম শহর সংলগ্ন ধরলা সেতু থেকে চান্দের খামার ডিসির মোড় পর্যন্ত ৫ কিলোমিটার কাঁচা রাস্তা পাকা করার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। মানববন্ধনে ঘোগাদহ ইউনিয়নের কাচিচরসহ পার্শ্ববর্তী গ্রামগুলোর বাসিন্দারা অংশ নেন।
গতকাল শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ধরলা সেতুর পূর্ব প্রান্তে কুড়িগ্রাম-ভুরুঙ্গামারী সড়কে কয়েক হাজার মানুষ ব্যানার, ফেস্টুন নিয়ে ৫ কিলোমিটার জুড়ে মানববন্ধন করেন। পরে তারা স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, জেলা পরিষদের চেয়ারম্যান, নির্বাহী প্রকৌশলী (এলজিইডি), ইউএনও এবং কুড়িগ্রাম প্রেসক্লাবে স্মারকলিপি দেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন ঘোগাদহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আব্দুল মালেক, স্থানীয় বাসিন্দা বেলাল হোসেন, ববিতা সিদ্দিকা, সাইদ হাসান প্রমুখ। মানববন্ধনে বক্তারা জানান, ধরলা সেতু থেকে ঘোগাদহ ইউনিয়নের চান্দের খামার পর্যন্ত ৫ বর্গকিলোমিটার এলাকায় প্রায় ২০ হাজার মানুষ বাস করেন। এলাকার একমাত্র সড়কটি সংস্কার না করায় ব্যাপক ভোগান্তি পোহাচ্ছেন এলাকাবাসী।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com