বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নাসিরের পক্ষে ব্যাট ধরলেন মিষ্টি জান্নাত

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২১

ক্রিকেটার নাসির হোসেন ও তামিমার বিয়ে নিয়ে বিতর্ক থামছেই না। রাকিবের সঙ্গে তামিমার ২০১৭ সালেই আইনিভাবে বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে বলে দাবি করা হলেও, ফের সেই বিতর্কের আগুনে ঘি ঢাললেন নাসিরের সাবেক প্রেমিকা-অভিনেত্রী শাহ হুমায়রা সুবাহ। সামাজিক যোগাযোগ মাধ্যমে নাসিরকে নিয়ে তার সাবেক প্রেমিকার ঘনঘন লাইভে আসার মধ্যেই নাসির প্রসঙ্গে মুখ খুলেছেন ঢালিউডের আরেক নায়িকা মিষ্টি জান্নাত। তিনি নাসিরের পক্ষে ব্যাট ধরেছেন।
ক্রিকেটারদের ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলার বিপক্ষে অবস্থান নিয়েছেন এই অভিনেত্রী। ঢাকাই ছবির নায়িকা সম্প্রতি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিজের অভিমতও ব্যক্ত করেছেন।
ফেসবুকে মিষ্টি জান্নাত লেখেন, ‘সাকিব-নাসিরদের ব্যক্তিগত বিষয় নিয়ে নাড়াচাড়া করাতে কি আনন্দ আছে তা খুঁজে পাচ্ছি না। পৃথিবীর আর কোন দেশে এমন আছে কিনা জানি না, যারা অন্যের ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করে এত সময় ব্যয় করে ও মজা পায়।’
তিনি আরও লেখেন, ‘অন্যের ব্যক্তিগত বিষয় নিয়ে যত সময় ব্যয় করেন, এর অর্ধেক সময় নিজেকে নিয়ে চিন্তা করলে আপনি এবং এই জাতি দুই-ই অনেক দূর এগিয়ে যাবে। কেউ খারাপ কিছু করলে ঐটার জন্য কোর্ট-কাছারি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে। বিচার-আচার আপনি-আমি না করলেও চলবে।’
মিষ্টি জান্নাত নিজেও ক্রিকেটারের ওপর ‘ক্রাশ’ খেয়েছিলেন। একজন ক্রিকেটার তার ধানমন্ডির রেস্টুরেন্টেও এসেছিলেন। যার ফলে হয়তো ক্রিকেটার বিষয়ে কিছুটা অবগত রয়েছেন। মিষ্টি জান্নাতের আসল নাম জান্নাতুল ফেরদৌস মিষ্টি । বাংলা চলচ্চিত্র জগতে তিনি মিষ্টি জান্নাত হিসেবেই পরিচিত। শাহাদাৎ হোসেন লিটন পরিচালিত লাভ স্টেশন চলচ্চিত্রের মাধ্যমে মিষ্টির অভিষেক হয়, এবং এর জন্য তিনি শ্রেষ্ঠ নবীন অভিনয়শিল্পী বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কারের মনোনয়ন লাভ করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com