বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মানিকগঞ্জ পৌরসভার উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

(মানিকগঞ্জ সদর) প্রতিনিধি :
  • আপডেট সময় শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২১

মানিকগঞ্জ পৌরসভার উদ্যোগে শুরু হয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান ২০২১। গত ২৫শে ফেব্রুয়ারী বেলা ১১ টায় মানিকগঞ্জ ভাষা শহীদ রফিক চত্ত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর শুভ উদ্ভোধন করেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ মানিরুজ্জামান, মানিকগঞ্জ পৌর মেয়র মোঃ রমজান আলীর সভাপতিত্বে উক্ত উদ্ভোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাফিজুর রহমান, অন্যানের মাঝে উপস্থিত ছিলেন সদর থাকার অফিসার ইনচার্জ আকবর হোসেন, মানিকগঞ্জ পৌরসভার সকল কাউন্সিলর ও কর্মকর্তা কর্মচারী বৃন্দ। মেয়র রমজান বলেন পৌরসভার উপর দায়ত্ব দিলেই চলবে না আসুন আমরা সবাই আমাদের বাড়ী এবং আশ-পাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, সবাই সুস্থ্য থাকি। ডেঙ্গু ও চিকুনগুনিয়া ভাইরাসজনিত জ্বর যা এডিস মশার কামড়ে মানুষের শরীীরে সংক্রমিত হয়। এডিস মশা সাধারনত ভোরে এবং সন্ধ্যায় কামড়ায়। অব্যবহৃত গাড়ীর টায়ার, নির্মাণকাজে ব্যবহৃত চৌবাচ্চা, পরিত্যক্ত টিনের কৌটা, কাচ/প্লাষ্টিকের বোতল/ক্যান, হাঁড়ি, ডাবের খোসা, বালতি, গাছেরটব, ড্রাম ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে। অতিমাত্রার জ্বর, মাথা ব্যথা, চোখের পিছনে ব্যথা, পেটে ব্যথা মাংসপেশিও হাড়ে ব্যথা, বমি-বমি ভাব, শরীরে হামের মত লাল লাল দানা দেখা দেওয়া ইত্যাদি ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগের লক্ষণ। গাড়ীর টায়ার, নির্মাণকাজে ব্যবহৃত চৌবাচ্চা পরিত্যক্ত টিনের কৌট্টা, কাচ/প্লাষ্টিকের বোতল/ক্যান, হাঁড়ি, ডাবের খোসা, বালতি, গাছের টব, ড্রাম ইত্যাদিতে জমে থাকা পানি পরিষ্কার রাখুন/অপসারণ করুন এবং বাড়ী-ঘর পরিষ্কার রাখুন। আলোচনা শেষে মানিকগঞ্জ শহরের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের র‌্যালী অনুষ্ঠিত হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com