বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পুরান ঢাকায় ছাত্রদলের ব্যাপক বিক্ষোভ, পুলিশের বাধায় পণ্ড

জবি প্রতিনিধিঃ
  • আপডেট সময় সোমবার, ১ মার্চ, ২০২১

কারাবন্দী সাংবাদিক মুশতাক আহমেদের হত্যার প্রতিবাদ, ছাত্রদল নেতাকর্মী উপর হামলা ও গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দুটি গ্রুপ। গতকাল সোমবার বেলা দুপুর ১২টায় এবং দুপুর ২টায় পুরান ঢাকার রায়সাহেব বাজার ও জর্জ কোর্ট এলাকায় ছাত্রদলের দুটি গ্রুপ আলাদা বিক্ষোভ মিছিল করেন।
দুপুর ১২ টায় একটি গ্রুপের মিছিল রায়সাহেব বাজার মোড় থেকে শুরু হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দিকে আসতে চাইলে পুলিশি ধাওয়ায় মিছিলটি পন্ড হয়ে যায়।
বিক্ষোভ মিছিলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক পদপ্রার্থী আবিদ কামাল রুবেল এবং মেহেদী হাসান হিমেল নেতৃত্ব দেন। পরে দুপুর ২টায় ছাত্রদলের অপর একটি গ্রুপ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক সুজন মোল্লা, মিলাদ ভুঁইয়া নেতৃত্বে জজ কোর্ট এলাকায় বিক্ষোভ মিছিল বের করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com