বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

লাকসামে জাতীয় বীমা দিবস পালিত

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ১ মার্চ, ২০২১

‘মুজিববর্ষের অঙ্গিকার-বীমা হোক সবার ’ এ শ্লোগানকে সামনে রেখে ১লা মার্চ ২০২১ জাতীয় বীমা দিবস সারা দেশের ন্যায় লাকসামে আনন্দঘন উৎসবমূখর পরিবেশে পালিত হয়েছে। সকালে লাকসাম উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও বর্নাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- লাকসাম উপজেলা নির্বাহী অফিসার এ.কে.এম সাইফুল আলম। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর ডেপুটি ভাইস প্রেসিডেন্ট মোঃ খোরশেদ আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিঃ লাকসাম জোনাল ম্যানেজার খোরশেদ আলম, মুদাফফরগঞ্জ সাংগঠনিক অফিসের জোনাল ম্যানেজার মোঃ জামাল হোসেন, সহকারী জোনাল ইনচার্জ (লাকসাম অফিস) মোঃ রোকন উদ্দিন, পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লাকসাম এরিয়া অফিস ইনচার্জ ডাঃ মোঃ দেলোয়ার হোসেন, ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিঃ এর মোঃ সাইফুল্লাহ, জীবন বীমা এর আবু জাফর মোঃ সালেহ, সান ফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিঃ এর মেহেদী হাসান, ট্রাষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিঃ এর আব্দুল্লাহ আল মামুন, রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিঃ এর সেলিম কাদের ভূঁইয়া প্রমুখ। জাতীয় বীমা দিবসে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর সৌজন্যে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদাতা নিবন্ধন কার্যক্রম অনুষ্ঠিত হয়। জাতীয় বীমা দিবসে রং বে-রঙের পোষ্টার, ব্যানার, সজ্জিত বিশাল একটি বর্ণাঢ্য র‌্যালী লাকসাম শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে শহরের বাইপাস সড়কে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়। জাতীয় বীমা দিবসে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী (লাকসাম এরিয়া অফিস) আলোকসজ্জা সজ্জিত করা হয়। জাতীয় বীমা দিবসে লাকসামের সবকটি বীমা ইন্স্যুরেন্স কোম্পানীর প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com