বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শাকিবকে পছন্দ করি ফর দ্য মুভি নট আদার থিং: অনন্ত জলিল

বিনোদন ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২ মার্চ, ২০২১

‘শাকিব খানকে আমি মন থেকে ভালোবাসি, পছন্দ করি। ফর দ্য মুভি… নট আদার থিং’, ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক প্রসঙ্গে এমন মন্তব্য করেছেন আলোচিত প্রযোজক ও চিত্রনায়ক অনন্ত জলিল। শনিবার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে ‘নেত্রী : দ্য লিডার’ ও ‘দিন : দ্য ডে’ সিনেমার অভিনেতাদের পরিচয়পর্ব অনুষ্ঠানে এমন মন্তব্য করেন অনন্ত জলিল। শাকিব খানের সঙ্গে সিনেমা করা প্রসঙ্গে অনন্ত জলিল বলেন, ‘আমি আগেই বলেছি, শাকিব খানকে আমি মন থেকে ভালোবাসি, পছন্দ করি। ফর দ্য মুভি… নট আদার থিং। কারণ, একটা মানুষ একটি ইন্ডাস্ট্রি… কতগুলো ছবি করেছে। আমরা একটা ছবি করতে গেলে এত সময় লাগে, এত কষ্ট… এত কিছু অ্যারেঞ্জ করতে হয়। আর এই বেচারা… আমি ক্যালকুলেশন করেছিলাম, ও একটা ইয়ারে ১৭ দিনে একটি সিনেমার শুটিং করে। আর আমাদের একটি ছবি করতে এক বছর লেগে যায়। এ জন্য আমি এই কারণে… ইন্ডাস্ট্রিতে এত লোক কাজ করে… এই যে কর্মসংস্থান, ওর কিন্তু অনেক ভূমিকা আছে।’ এরপর শাকিব খানের সঙ্গে বসে দেশ-বিদেশের শিল্পী নিয়ে ‘নেত্রী : দ্য লিডার’ ও ‘দিন : দ্য ডে’ র মতো বড় বাজেটের সিনেমা নির্মাণ করার আশা প্রকাশ করেন অনন্ত জলিল। আয়োজনে ‘দিন : দ্য ডে’ সিনেমার কলাকুশলীদের পাশাপাশি হাজির হয়েছিলেন ‘নেত্রী : দ্য লিডার’ সিনেমায় অভিনয় করতে যাওয়া তিন দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় খল অভিনেতা কবির দুহান সিং, তরুণ আরোরা ও প্রদীপ রাওয়াত। সিনেমাটি পরিচালনা করছেন ভারতের উপেন্দ্র মাধব।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com