রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বাংলাদেশে করোনার টিকা নিলেন ইংলিশ তিন কোচ

স্পোর্টস ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২ মার্চ, ২০২১

গত বছরের শেষ দিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ জেমি ডে। ঢাকাতেই একটি হোটেলে আইসোলোশনে ছিলেন অনেক দিন। সুস্থ হওয়ার পরই বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে কাতারের বিপক্ষে ডাগ আউটে যোগ দিতে পেরেছিলেন। এবার তো প্রিমিয়ার লিগের খেলাও মাঠে বসে দেখছেন সরাসরি। তাই বাংলাদেশেই করোনার টিকা নিলেন ইংলিশ কোচ। গতকাল সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে গিয়ে টিকা নিয়েছেন জেমি ডে। তার মতো টিকা নিয়েছেন আরও দুই ইংলিশ কোচও। জেমি ডের পাশাপাশি সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিস ও টেকনিক্যাল ডিরেক্টর পল থমাস স্মলিও টিকা নিয়েছেন।
ডে টিকা নেওয়ার পর বলেছেন, ‘করোনাভাইরাসের টিকার প্রথম ধাপ সম্পন্ন হলো। টিকা নিয়ে আমি ভালো আছি। কোনও সমস্যা হচ্ছে না। যদিও আমি কোভিডে আক্রান্ত হয়েছিলাম। তবে আমি মনে করি সবারই টিকা নেওয়া উচিত।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com