বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মহালছড়িতে পাহাড় কাটার দায়ে ৭জনকে ১লাখ টাকা জরিমানা

আব্দুল্লাহ আল মামুন খাগড়াছড়ি :
  • আপডেট সময় মঙ্গলবার, ২ মার্চ, ২০২১

পার্বত্য খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার চৌংড়াছড়ি ও শান্তিনগর এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে ৭জনকে ১লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার(১মার্চ) দুপুরের দিকে মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দত্ত এবং সহকারি কমিশনার(ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাহমিনা আফরোজ ভুইয়া’র সমন্বয়ে মহালছড়ি উপজেলার ১নং সদর ইউনিয়নের চৌংড়াছড়ি ও শান্তিনগর গ্রামের বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ওই এলাকায় অবৈধভাবে পাহাড় কাটার দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষন আইন ১৯৬৫ এর ৬(খ) ধারা মোতাবেক চোংড়াছড়ি গুচ্ছগ্রামের মোতালেব মন্ডলের ছেলে মোঃ সুরোজ্জামান(৪৫) কে-২০হাজার টাকা, চোংড়াছড়ি গুচ্ছগ্রামের আঃ মজিদের ছেলে মোঃ রবিচান(৪০)কে ২০হাজার টাকা, শান্তিনগর এলাকার শুকুর আলীর ছেলে মোঃ ইসহাক আলী(৫০)কে ১০হাজার টাকা, চৌংড়াছড়ি এলাকার শহিদুল ইসলামের স্ত্রী হনুফা বেগম(৩২)কে ১০হাজার টাকা, চৌংড়াছড়ি এলাকার আবুল কাসেমের ছেলে আজিবার রহমান(৪৮)কে ২০হাজার টাকা, চৌংড়াছড়ি এলাকার আঃ বারেকের ছেলে মোঃ আতোয়ার আলী(৪০) ১০হাজার টাকা, ও চৌংড়াছড়ি এলাকার আঃ বারেকের ছেলে মোঃ তারা মিয়া(৩৫)কে ১০হাজার টাকা, সর্বমোট ১লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দত্ত এবং সহকারি কমিশনার(ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাহমিনা আফরোজ ভুইয়া’র পরিচালনায় ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতে মহালছড়ি উপজেলা সহকারী কমিশনার(ভূমি) তাহমিনা আফরোজ ভূইয়া বলেন, মহালছড়ির বিভিন্ন এলাকায় পাহাড় কাটা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে এ অর্থদ- দেয়া হয়। পাহাড় কাটা বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কার্যক্রম অব্যাহত থাকবে জানিয়ে তারা বলেন, ভবিষ্যতে কেউ পাহাড় কাটলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com