বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সোনারগাঁও লোক ও কারু শিল্প ফাউন্ডেশনে মাসব্যাপী লোকজ মেলা শুরু

মাসুম মাহমুদ সোনারগাঁও (নারায়ণগঞ্জ) :
  • আপডেট সময় মঙ্গলবার, ২ মার্চ, ২০২১

১লা মার্চ সোমবার থেকে সোনারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন চত্বরে শুরু হয়েছে মাসব্যাপী লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসব। লোকজ সাংস্কৃতিক ঐতিহ্যকে অকৃত্রিমভাবে উপস্থাপন করা এবং দেশের প্রত্যন্ত অঞ্চলের বিলুপ্তপ্রায় লোকজ ঐতিহ্যের অনন্য পুনরুদ্ধার ও নতুন প্রজন্মকে পরিচয় করতে বর্ণাট্য আয়োজনের মধ্যে দিয়ে সোমবার বিকেলে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী এম এ খালিদ এ মেলার উদ্ধোধন করেন। ফাউন্ডেশনের পরিচালক ড. আহমেদ উল্লাহর সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকা, নারায়নগঞ্জের জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো: বদরুল আরেফিন। নারায়ণগঞ্জ পুলিশ সুপার (খ অঞ্চল) বিল্লাল হোসেন, উপজেলা নিবাহী কর্মকর্তা আতিকুর ইসলাম, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক এডভোকেট সামসুল ইসলাম ভুইয়া, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার ওসমান গনি, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল হক, সনমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউসুফ দেওয়ান ও শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ, উপজেলা জাতীয়পার্টির সাধারণ সম্পাদক আবু নাঈম ইকবালসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com