বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সুজানগরে জাতীয় ভোটার দিবসের আলোচনা সভা

মাহমুদুল হাসান সজীব (সুজানগর) পাবনা
  • আপডেট সময় মঙ্গলবার, ২ মার্চ, ২০২১

“বয়স যদি আঠারো হয়, ভোটার হতে দেরী নয়” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মঙ্গলবার সারা দেশের ন্যায় পাবনার সুজানগরেও তৃতীয় বারের মতো জাতীয় ভোটার দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সুজানগর উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকাল ১০টায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের অংশ গ্রহণে উপজেলা চত্বর থেকে বের হওয়া র‌্যালিটি সুজানগর পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান। উপজেলা নির্বাচন কর্মকর্তা ফাতেমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ময়নুল হক সরকার, মৎস্য কর্মকর্তা নূরকাজমীর জামান খান ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন নির্বাচন অফিসের অফিস সহকারী রেজাউল হোসেন। এর আগে বেলুন উড্ডয়ন করে উক্ত দিবসের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com