বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

প্রস্তুত অপু বিশ্বাসের ‘শর্টকাট’

বিনোদন ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২ মার্চ, ২০২১

দেশিয় চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে বছরের পর বছর সুপারহিট সব ছবি উপহার দিয়েছেন তিনি। অনেকদিন হলো নতুন কোনো সিনেমা নেই তার। প্রায় তিন বছর শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে অপুর কলকাতার প্রথম সিনেমা ‘শর্টকাট’।
কলকাতার গৌরব চক্রবর্তীর সঙ্গে জুটি বেঁধেছেন অপু। ইতোমধ্যে ‘শর্টকাট’র শুটিং শেষ হয়েছে। এখন অপেক্ষা শুধু মুক্তির। জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তীর লেখা গল্পে নির্মিত হয়েছে এই সিনেমা। সিনেমাটি পরিচালনা করেছেন সুবীর ম-ল। কলকাতার পাশাপাশি শর্টকাট বাংলাদেশেও মুক্তি পাবে বলে জানান পরিচালক। সিনেমা প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ২০১৮ সালে মুক্তি পায় ‘পাংকু জামাই’। এরপর লম্বা বিরতি। সব কিছু ঠিকঠাক থাকলে এ সিনেমাটি দিয়েই আবারও দর্শকদের কাছে ফিরব। সম্প্রতি কলকাতায় গিয়ে সিনেমার ডাবিং করে এসেছি। শিগগিরই সিনেমাটির মুক্তির দিন ঘোষণা করা হবে।
প্রসঙ্গত, ২০১৮ সালে মুক্তি পায় অপু বিশ্বাসের ‘পাংকু জামাই’ সিনেমাটি। ঢালিউডের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস এখন প্রযোজকও বটে। গেলো বছরের ৩০ ডিসেম্বর হাতে পেয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির সদস্যপদ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com