রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

জোর করে জিতিয়ে তবেই প্রমাণ করতে হবে দেশে গণতন্ত্র আছে : ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় মঙ্গলবার, ২ মার্চ, ২০২১

‘বিএনপি যখন নির্বাচনে জিতে, তখন এক কথা বলে। আর পরাজিত হলে বলে আরেক কথা। জনগণ ভোট না দিলেও তাদের জোর করে জিতিয়ে তবেই প্রমাণ করতে হবে দেশে গণতন্ত্র আছে!’মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল মঙ্গলবার (২ মার্চ) চট্টগ্রাম জেলার চট্টগ্রাম-বোয়ালমারী রুটে বিআরটিসির দোতলা বাস সার্ভিস উদ্বোধন কালে এ মন্তব্য করেন তিনি।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হয়ে ওবায়দুল কাদের বলেন, ‘মহান মুক্তিযুদ্ধের মতো দেশের সর্বশ্রেষ্ঠ অর্জন স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠান একজন পলাতক আসামিকে দিয়ে উদ্বোধন করানোয় দেশবাসী বিস্মিত হয়েছে। দলে অনেক সিনিয়র নেতা ও মুক্তিযোদ্ধা থাকতে টেমস নদীর পাড় থেকে অনুষ্ঠান উদ্বোধনে স্বাধীনতার প্রতি বিএনপির কমিটমেন্ট নিয়েই জনগণ এখন প্রশ্ন তুলছে। বিএনপি স্বাধীনতার ইতিহাসকে বিকৃতির মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধকে ভুলুণ্ঠিত করেছে।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রশ্ন রেখে বলেন, ‘বিএনপি উগ্র-সাম্প্রদায়িক গোষ্ঠীকে দেশে রাজনীতি করার সুযোগ করে দিয়ে কোন চেতনা বাস্তবায়ন করতে চায়? বিএনপির মুখে স্বাধীনতার চেতনা ভূতের মুখে রাম রাম ধ্বনির মতোই।’ বিএনপি দেশে গণতন্ত্র খুঁজে পায় না- দলটির নেতাদের এমন অভিযোগের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘তারা যখন নির্বাচনে জিতে, তখন এক কথা বলে। আর পরাজিত হলে বলে আরেক কথা। জনগণ ভোট না দিলেও তাদের জোর করে জিতিয়ে তবেই প্রমাণ করতে হবে দেশে গণতন্ত্র আছে!’
বিএনপি’র আন্দোলন নিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘সন্ত্রাস নির্ভরতায় বিএনপির আন্দোলনে মানুষ এখন আর সাড়া দেয় না। বরং মানুষ আতঙ্কগ্রস্ত হয় তাদের আন্দোলনের কথা শুনলে। বিএনপির ভোট কমার দায় নির্বাচন কমিশনের নয়, বরং তারা নিজেদের ব্যর্থতার দায় অন্যদের ওপর চাপাতে সবসময় সিদ্ধহস্ত।’
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘দেশে গাড়ি চালনায় নারীদের আগ্রহ বাড়ছে। তাই নারীদের প্রশিক্ষণের ব্যপারে গুরুত্ব দেওয়া উচিত।’ মন্ত্রী বি আরটিসিকে সুনামের ধারায় ফিরিয়ে আনতে সংশ্লিষ্টের নির্দেশ দিয়ে বলেন, চট্টগ্রামসহ পুরোদেশে বাস পরিচালনার জন্য নতুন রুট চিহ্ণিত করে রুট সম্প্রসারণ করতে হবে।
চট্টগ্রাম বোয়ালখালি প্রান্তে এসময় উপস্থিত ছিলেন বি আরটিসির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম, সংসদ সদস্য মোসলেম উদ্দিন আহমদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের নেতারা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com