বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মিনিটে ১ লাখ ১৯ হাজার সাইবার হুমকি শনাক্ত!

আইটি ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ৩ মার্চ, ২০২১

২০২০ সালে প্রতি মিনিটে ১ লাখ ১৯ হাজার সাইবার হুমকি শনাক্ত করা হয়েছে। এছাড়াও গত বছরজুড়ে বিভিন্ন প্রতিষ্ঠান লক্ষ্য করে চালানো মোট ৬ হাজার ২৬০ কোটি সাইবার হামলা আটকে দেয়া হয়েছে। সম্প্রতি সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ট্রেন্ড মাইক্রো প্রকাশিত এক প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে।
ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের খবরে বলা হয়েছে, গত বছরজুড়ে শনাক্ত সাইবার হুমকিগুলোর ৯১ শতাংশই ই-মেইল থেকে আসা। অর্থাৎ এটি বিশ্বজুড়ে ফিশিং হামলা বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে। এছাড়া গত বছর হোমওয়ার্ক বা বাসা থেকে কাজ করা কর্মীদের লক্ষ্য করে প্রস্তুত ১ কোটি ৪০ লাখ ইউনিক ফিশিং ইউআরএল শনাক্ত করেছে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠানটি।
ট্রেন্ড মাইক্রোর ‘এ কনস্ট্যান্ট স্টেট অব ফ্লাক্স: ট্রেন্ড মাইক্রো ২০২০ অ্যানুয়াল সাইবার সিকিউরিটি রিপোর্ট’ শীর্ষক প্রতিবেদনের তথ্যমতে, গত বছর বাসায় থেকে কাজ করা কর্মীরা সাইবার অপরাধীদের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল। মূলত বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীদের বাসার নেটওয়ার্কের নিরাপত্তা ভেঙে বাণিজ্যিক নেটওয়ার্কে প্রবেশ করতে বাসায় থেকে কাজ করা কর্মীদের টার্গেট করা হয়েছিল। গত বছর বাসা-বাড়ির কম্পিউটার নেটওয়ার্কে হামলার সংখ্যা ২১০ শতাংশ বেড়ে ২৯০ কোটিতে পৌঁছেছে। বেশির ভাগ হামলায় রাউটার বা স্মার্ট ডিভাইসের নিয়ন্ত্রণ নিতে ‘ব্রুট ফোর্সিং লগইন’ ব্যবহার করা হয়েছে।
এ বিষয়ে ট্রেন্ড মাইক্রোর গ্লোবাল থ্রেট কমিউনিকেশনসের পরিচালক জন ক্লে বলেন, ২০২০ সালে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোতে লক্ষণীয় মাত্রায় সাইবার হামলা বেড়েছে। বাসা থেকে কাজ করা কর্মীদের নেটওয়ার্কে সবচেয়ে বেশি হামলা হয়েছে। এছাড়া বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি ব্যাংকিং, উৎপাদন এবং স্বাস্থ্যসেবা খাতের প্রতিষ্ঠানে সবচেয়ে বেশি সাইবার হামলা শনাক্ত করা হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com