বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ভারতকে মাইকেল ভনের তীক্ষ্ণ খোঁচা!

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ৩ মার্চ, ২০২১

বৃহস্পতিবার থেকে মাঠে গড়াবে ভারত ও ইংল্যান্ডের মধ্যকার চতুর্থ ও শেষ টেস্ট। এই ম্যাচে জয় কিংবা ড্র করলেই টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনাল খেলবে ভারত। ম্যাচটি হবে আহমেদাবাদে। এই ভেন্যুতে হয়েছিল তৃতীয় টেস্ট। যেখানে স্পিন ভেলকিতে ভারত জিতেছিল ১০ উইকেটে। সমালোচনা প্রচুর হয়েছে। যেখানে বলা হয়েছে, টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনাল খেলতেই ইংল্যান্ডকে স্পিন ফাদে ফেলা হয়েছে। বানানো হয়েছে নিখাদ স্পিন উইকেট। এই নিয়ে বেশ সরগরম ইংলিশ মিডিয়া কয়েক দিন ধরেই।
এবার শেষ টেস্টের আগে ভারতকে তীক্ষ্ণভাবেই খোঁচা মারলেন সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি ‘মুচকি’ হাসি দিয়ে ব্যাটিং করার একটি ছবি পোস্ট করেছেন। যেখানে দাঁড়িয়ে তিনি ব্যাটিং করছেন ওই পিচ অমসৃণ, এবড়ো থ্যাবড়া, কুপিয়ে তছনছ করা। সবুজ মাঠের ভেতর বিধ্বস্ত ওই উইকেটে ব্যাটিংয়ের পোজ দিয়ে ভন লিখেছেন, ‘চতুর্থ টেস্টের প্রস্তুতি ভালোই চলছে।’
প্রথম টেস্টে জিতেছিল ইংল্যান্ড। পরের দুটিতেই জিতেছে ভারত। ব্যবধান এখন ২-১। শেষ টেস্টে ড্র করলেই সিরিজ জিতবে ভারত। তবে সিরিজ ড্র করতে ইংল্যান্ডের দরকার শেষ ম্যাচে জয়। কিন্তু ভেন্যু সেই একই, আহমেদাবাদের ভুতুরে উইকেট। যেখানে ইংলিশদের দিকে তাক করে থাকবে অক্ষর প্যাটেল-অশ্বিনের ঘূর্ণি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com