বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সিইসি নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে : রিজভী

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ৩ মার্চ, ২০২১

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, মাহবুব তালুকদার ইসির ভাবমূর্তি ক্ষুণ্ণ করেননি। সিইসিই নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। তার নেতৃত্বে বাংলাদেশ থেকে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন বিতাড়িত হয়েছে। গতকাল বুধবার রাজধানীর মিরপুরে পুলিশ হেফাজতে লেখক মুশতাকের মৃত্যু ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। সকালে মিরপুরে বিক্ষোভ মিছিল শেষে বক্তব্যে তিনি বলেন, সিইসির ন্যূনতম লজ্জাবোধ থাকলে তিনি ইসি মাহবুব তালুকদারের সমালোচনা করতেন না বরং যদি তার মধ্যে ন্যূনতম বিবেকবোধ থাকত তাহলে নিজের অপকর্মর জন্য অনুসূচনা করতেন। দেশের গণতন্ত্রের ধ্বংসের জন্য দায়ী এ সিইসি।

মিছিলটি মিরপুর ১১ থেকে সাড়ে ১০ এসে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষ হওয়ার আগেই পুলিশ এসে সমাবেশে হামলা করে। এ সময় পুলিশ বিএনপির চার কর্মীকে আটক করে নিয়ে যায়। বিক্ষোভ মিছিল ও সমাবেশে আরো উপস্থিত ছিলেন মহানগর উত্তরের যুগ্ম সম্পাদক এজিএম শামসুল হক দফতর সম্পাদক এবিএম আব্দুর রাজ্জাক, পল্লবি থানার সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ মল্লিক, রুপনগরের সভাপতি আব্দুল আউয়াল ও সাধারণ সম্পাদক মজিবুল হকসহ হাজারো নেতাকর্মী।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com