রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

উল্লাপাড়ায় বিট পুলিশিং সমাবেশ

সঞ্জীব সরকার উল্লাপাড়া (সিরাজগঞ্জ) :
  • আপডেট সময় বুধবার, ৩ মার্চ, ২০২১

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মঙ্গলবার পঞ্চক্রোশী ইউনিয়নের বেতবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে” সোশ্যাল মিডিয়ায় গুজব, অপপ্রচার, সাইবার বুলিং, নারীর প্রতি ডিজিটাল ভায়োলেন্স ও কিশোর গ্যাং বিরোধী” বিট পুলিশিং সমাবেশ হয়েছে। সমাবেশে স্থানীয় বিট নং ৯৫ (বিট পুলিশিং) এর আয়োজনে বেলা ১২টায় শুরু হয়ে চলে বিকাল ৩টা র্পযন্ত। এতে সভাপতিত্ব করেন পঞ্চক্রোশী ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজ। সিরাজগঞ্জ পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম প্রধান অতিথি হয়ে বক্তব্য রাখেন। আরো বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার (উল্লাপাড়া সার্কেল) মাহফুজ হোসেন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু, ইউপি চেয়ারম্যান ফোরামের সভাপতি ইঞ্জিনিয়ার শওকাত ওসমান প্রমুখ। সামবেশে বেতবাড়ী, পুর্ব সাতবাড়ীয় গ্রামে বিভিন্ন পেশার বহু সংখ্যক পুরুষ ও নারী উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com