রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আইসিএমবির সভাপতি নির্বাচিত হলেন সোনাগাজীর ছেলে আবু বকর সিদ্দিক

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি :
  • আপডেট সময় বুধবার, ৩ মার্চ, ২০২১

দি ইনস্টিটিউট অব কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস্ অব বাংলাদেশ (আইসিএমএবি) এর কাউন্সিল সভায় নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সোনাগাজীর ছেলে আবু বকর ছিদ্দিক এফসিএমএ এবং সচিব হয়েছেন কাজী মুহাম্মদ জিয়াউদ্দীন এফসিএমএ। শনিবার (২৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত সভায় আইসিএমএবির জ্যেষ্ঠ সহ-সভাপতি হয়েছেন মো. মামুনুর রশিদ এফসিএমএ, সহ-সভাপতি হয়েছেন মো. মনিরুল ইসলাম এফসিএমএ এবং কোষাধ্যক্ষ হয়েছেন একেএম কামরুজ্জামান এফসিএমএ। নতুন দায়িত্ব গ্রহণের পূর্বে আবু বকর ছিদ্দিক এফসিএমএ প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ সহ-সভাপতি হিসেবে (২০২০) দায়িত্ব পালন করেন। তিনি দীর্ঘদিন আইসিএমএবি’র নির্বাহী পরিচালক পদে দায়িত্ব পালন করেন। একইসঙ্গে তিনি ঢাকা ব্রাঞ্চ কাউন্সিলের চেয়ারম্যান ছিলেন। তাছাড়া তিনি বিভিন্ন সময়ে আইসিএমএবির কাউন্সিলে নির্বাচিত হয়ে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। তিনি বর্তমানে কোহিনুর কেমিক্যাল কোম্পানি (বিডি) লিমিটেড এবং রিদিশা গ্রুপ-এর নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ও সিএফও হিসেবে কর্মরত রয়েছেন। আবু বকর সিদ্দিক সোনাগাজীর সোনাপুর গ্রামের ঐতিহাসিক মিয়া বাড়ীর সন্তান, তিনি উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আজিজুল হক হিরনের জেঠাতো ভাই।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com