বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে সাড়ে ৪ হাজার মানুষের মৃত্যু

খবরপত্র অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ হাজার ৫৯১ জন। মহামারিতে এর আগে কখনোই একদিনে এত বেশি মৃত্যু দেখেনি বিশ্ব। জন হপকিন্স ইউনিভার্সিটির সূত্র উল্লেখ করে শুক্রবার এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।

যুক্তরাষ্ট্রে এর আগে একদিনে সর্বাধিক মৃত্যুর রেকর্ড ছিল ২ হাজার ৫৬৯ জন। গত বুধবার ঘটেছিল এ ঘটনা। তবে মাত্র দু’দিনের ব্যবধানেই প্রায় দ্বিগুণ মৃত্যুতে সেই রেকর্ড ছাড়িয়ে গেল দেশটি।

যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ হাজার ২৮৬ জন। আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৭১ হাজার ৪২৫ জন। আক্রান্ত ও মৃতের সংখ্যায় য‍ুক্তরাষ্ট্রের ধারেকাছেও নেই আর কোনও দেশ।

যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণের কেন্দ্রস্থল নিউইয়র্ক। এছাড়া নিউজার্সি, কানেক্টিকাট, মিশিগানেও ভয়াবহ রূপ নিয়েছে এই মহামারি।

এক নিউইয়র্ক অঙ্গরাজ্যেই করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ২৬ হাজারের বেশি, মারা গেছেন অন্তত ১৬ হাজার মানুষ। এছাড়া নিউজার্সিতে ৭৫ হাজার আক্রান্ত ও মারা গেছেন ৩ হাজার ৫১৮ জন।

যুক্তরাষ্ট্রজুড়ে এ পর্যন্ত ৩৫ লাখেরও বেশি মানুষের নমুনা পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ।

গত ৩১ ডিসেম্বর চীনের উহানে প্রথমবার ধরা পড়ে নভেল করোনাভাইরাস। ইতোমধেই বিশ্বের অন্তত ১৮৫টি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। বিশ্বজুড়ে এতে আক্রান্ত হয়েছেন ২১ লাখ ৫৯ হাজার ৪৫০ জন। মারা গেছেন ১ লাখ ৪৫ হাজার ৫৬৮ জন। আর সুস্থ হয়ে উঠেছেন প্রায় সাড়ে পাঁচ লাখ মানুষ।

এমআইপি/প্রিন্স/খবরপত্র




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com