রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সাতছড়ি গহীন জঙ্গলে বিজিবির অভিযান রকেট লঞ্চারের ১৮টি গোলাবারুদ উদ্ধার

নুর উদ্দিন সুমন হবিগঞ্জ :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ত্রিপুরা সীমান্তবর্তী সাতছড়ির গহীন জঙ্গল থেকে আবারও রকেট লঞ্চারের গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। সাতছড়ি বন থেকে এবার অস্ত্র উদ্ধার করেছে বিজিবি। বিজিবি’র ৫৫ ব্যাটালিয়ানের অধিনায়ক সামীউন্নবী চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এবিষয়ে সাতছড়িতে প্রেস বিজ্ঞপ্তিতে ৫৫ বিজিবির অধিনায়ক সামীউন্নবী চৌধুরী গণমাধ্যম কর্মীদের জানান, সাতছড়ির গহীনের রিজার্ভ ফরেস্টে সন্ত্রাসীরা অস্ত্র গোলাবারুদ মজুদ করেছে বা করবে এমন তথ্যের ভিত্তিতে গত কয়েকদিন যাবত সাতছড়ি রিজার্ভ ফরেস্ট এলাকা সার্বক্ষণিক নজরদারি রাখা হয়। এরই ধারাবাহিকতায় গত ২ মার্চ বিকাল ৪ টায় হবিগঞ্জ ৫৫ বিজিবির একটি বিশেষ টহল দল সীমান্ত হতে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সাতছড়ি রিজার্ভ ফরেস্টে একটি অভিযান পরিচালনা করে মাটির নিচে পলিথিন দিয়ে মোড়ানো প্লাস্টিকের কভারের মধ্যে রকেট লঞ্চারের ১৮টি গোলাবারুদ উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, অভিযান চলমান রয়েছে যদি আর কোন তথ্য পাওয়া যায় পরবর্তীতে জানানো হবে। প্রসঙ্গত ২০০৩ সালে ২৭ জুন বগুড়ার কাহালুতে আনারসভর্তি ট্রাকে (নম্বর ঢাকা মেট্রো-ট-১১-৩৩৬৬) যে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ ধরা পড়েছিল, এ অস্ত্রের চালানটি সাতছড়ি থেকে গিয়েছিল। সে সময়ে ওই গাড়ির চালক বাহুবলের আলতু মিয়া আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়ে। এ ঘটনার সঙ্গে সাতছড়ি টিপরা বস্তির হেডম্যান যোগেশ দেব বর্মার ভাতিজা আশীষ দেব বর্মা জড়িত ছিল। তার বিরুদ্ধে পুলিশের উচ্চ পর্যায়ের তদন্তে চার্জশিট হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com