বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মমতার সমর্থনে কবীর সুমনের গান

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৬ মার্চ, ২০২১

পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে গান রচনা করেছেন জনপ্রিয় সংগীত শিল্পী কবীর সুমন।
গানের মধ্যমেই তিনি জানান দিলেন, বাংলা থাকুক মমতার হাতেই। তার লেখা নতুন গান সোশ্যাল মিডিয়াতে শেয়ারও করেছেন তিনি। বার্তা দিয়েছেন, বাংলা ও মমতার জন্য আমার এই গান। জানিয়ে দিয়েছেন গানটির সুর ও রেকর্ডিং তিনিই করবেন। জানা গেছে, গানটির রেকর্ডিং হবে শনিবার। নবীন শিল্পীদের পাশাপাশি থকবেন তিনি। সুমন জানান, গানটির লিরিক কপি করেছেন সৌমী বসু মল্লিক। মূলত বর্তমানে বাংলায় রাজনৈতিক প্রেক্ষাপটের প্রেক্ষিতে এই গান লিখেছেন কবীর সুমন। গানের শুরুতে রয়েছে, বাংলা থাকুক বাংলায়, বাংলা থাকুক মমতায়, বাংলার চায় বাংলার মেয়ে, সহানুভূতিতে ক্ষমতায়। আর গানের শেষে লেখা হয়েছে, তোমাকেই চায় মমতা বাংলা, বারবার বারবার, বর্গীর হানা রুখতে মমতা, তোমাকেই দরকার। এই গানের মাধ্যমে মমতাময় বাংলা যে দরকার সেকথা বারবার উঠে এসেছে। একইসঙ্গে গানের কলিতে তিনি তুলে ধরেছেন, মমতা সরকারের স্বাস্থ্যসাথী, সবুজ সাথী, এবং কন্যাশ্রী প্রকল্পের কথাও।
উল্লেখ্য, একটা সময় তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত কাছের মানুষ ছিলেন। বাংলা জুড়ে যখন সিপিএমের লাল বাহিনীর দাপাদাপি সেই সময়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে সাংসদও নির্বাচিত হয়েছিলেন তিনি। তারপর ধীরে ধীরে দূরত্বের ব্যাবধানে অনেকটাই মমতা বন্যোপাধ্যায়ের কাছ থেকে দূরে সরে যান তিনি। তবে তিনি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হিতাকাক্সক্ষী তা বারবার জানান দিয়েছেন। এবারে একুশের ভোটের আগে ফের সেই কবীর সুমন বুঝিয়ে দিলেন, যতো দূরত্বই থাকুক না কেন, তিনি রয়েছেন মমতার পাশেই।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com