শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পিরোজপুর লকডাউন

পিরোজপুর প্রতিনিধি
  • আপডেট সময় শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০

করোনাভাইরাস সংক্রমন প্রতিরোধে পিরোজপুর জেলাকে লকডাউন ঘোষনা করেছে পিরোজপুর জেলা ম্যাজিস্ট্রেট ও করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটি আবু আলী মো. সাজ্জাদ হোসেন। বৃহস্পতিবার রাতে (১৬ ই এপ্রিল) জেলার সর্বসাধরনের জন্য দেওয়া এক গন বিজ্ঞপ্তিতে তিনি এ আদেশ জারি করেন।

এতে বলা হয়, করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধের জেলা কমিটির মিটিং জেলা সিভিল সার্জনের সুপারিশক্রমে সংক্রমন রোগ (প্রতিরোধ,নিয়ন্ত্রন ও নির্মূল) আইন ২০১৮ এর প্রেক্ষিতে পিরোজপুর জেলা ম্যাজিষ্ট্রেট ও করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটি আবু আলী মো. সাজ্জাদ হোসেন অবরুদ্ধ বা লকডাউন ঘোষনা দেন।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয় ও আঞ্চলিক সড়ক/মহাসড়ক ও নৌপথে অন্য কোনো জেলা হতে কেউ পিরোজপুর জেলায় প্রবেশ করতে কিংবা এ জেলা হতে অন্য কোনো জেলায় গমন করতে পারবে না। জেলার অভ্যন্তরীন আন্তঃ উপজেলায় যাতায়াতের ক্ষেত্রে এ রূপ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। সব ধরনের গণপরিবহন ও জনসমাগম বন্ধ থাকবে। তবে জরুরি পরিষেবা এর আওতাবহির্ভূত রাখতে বলা হয়েছে। সেই সাথে যেহেতু পিরোজপুর জেলা বরিশাল ও খুলনার মধ্যবর্ত্তী একটি জেলা তাই অন্যান্য জেলার আন্তঃসংযোগ এর আওতার বাইরে থাকবে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই আদেশ বলবৎ ও আইন ভঙ্গকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহস করা হবে।

এমআইপি/প্রিন্স/খবরপত্র




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com