বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গাজীপুর বঙ্গবন্ধু সাফারি পার্কে আফ্রিকান প্রাণী কমন ইল্যান্ড পরিবারে নতুন অতিথি

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ৬ মার্চ, ২০২১

জেলার শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আফ্রিকান তৃণভোজী প্রাণী কমন ইল্যান্ড পরিবারে নতুন অতিথির জন্ম হয়েছে। বঙ্গবন্ধু সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক তাবিবুর রহমান আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন। মা এবং শাবক উভয়ই সুস্থ আছে।
তিনি জানান, কমন ইল্যান্ড একটি পুরুষ বাচ্চার জন্ম দিয়েছে। জন্ম নেয়া এই শাবকসহ সাফারি পার্কে মোট কমন ইল্যান্ড হল চারটি। বর্তমানে মা বাচ্চাকে পরিচর্যা করছে। বাচ্চাটি জন্মের পর থেকেই হাঁটতে শুরু করেছে। মায়ের পেছন পেছন ঘুরছে এবং মাঝে মধ্যে দুধ পান করছে। সন্তানের নিরাপত্তার জন্য মা কমন ইল্যান্ড তাকে নিয়ে ঝোপের আড়ালে অবস্থান করছে, মাঝে মাঝে বাইরে বেরও হচ্ছে। আর এ নতুন শাবক ঘিরে পার্কের দর্শনাথীদের মাঝে নতুন আমেজ তৈরি হয়েছে। কমন ইল্যান্ড থেকে এর আগেও বাচ্চা পাওয়া গেছে। এগুলো দক্ষিণ আফ্রিকার প্রাণী হলেও পার্কের অনুকূল পরিবেশ পাওয়ায় প্রাণীগুলো বংশ বিস্তার করতে পারছে।পার্কের বন্যপ্রাণী পরিদর্শক সরোয়ার হোসেন খান জানান, সাফারি পার্ক প্রতিষ্ঠার পর ২০১৫ সালের শেষের দিকে দক্ষিণ আফ্রিকা থেকে কমন ইল্যান্ড আনা হয়। কমন ইল্যান্ডের প্রধান খাবার গুল্মলতা, ঘাস, গাছের বাকল, নরম মূল। বর্তমানে ভুট্টা, ঘাস, গমের ভূষি, সয়াবিন, ভুট্টা ও ছোলা দেওয়া হচ্ছে। এদের প্রজনন পিরিয়ড বছরের যে কোনো সময় হতে পারে। (বাসস)




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com