বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

হাতে বোতলের মাইক্রোফোন নিয়ে ভাইরাল দীঘি

বিনোদন ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৭ মার্চ, ২০২১

গুণী নির্মাতা দেলোয়ার হোসেন ঝন্টুর সর্বশেষ সিনেমা ‘তুমি আছো তুমি নেই’র ট্রেলার প্রকাশ করেছেন সম্প্রতি। এটি প্রকাশ্যে আসতেই সমালোচনার মুখে পড়েছে মানহীন গল্প ও নির্মাণের অদক্ষতার অভিযোগে। সেইসঙ্গে তুমুল জনপ্রিয় শিশুশিল্পী থেকে নায়িকা হওয়া দীঘিকেও করেছে সমালোচিত ট্রেলারে তার উপস্থাপনা দেখে।
বিশেষ করে আলোচনায় এসেছে একটি গানের দৃশ্য। যেখানে দীঘিকে দেখা যাচ্ছে শাড়ি পড়ে মাইক্রোফোন হাতে গান গাইছেন। সেই দৃশ্যে দীঘির হাতে আদতে কোনো মাইক্রোফোনই নেই। যা তিনি ধরে আছেন সেটি একটি প্লাস্টিকের বোতলের উপর কালো কস্টেপ মেরে তৈরি করা। এই দৃশ্যের স্ক্রিনশট এরইমধ্যে ফেসবুকে ভাইরাল হয়েছে। যে গানটিতে দীঘি অভিনয় করলেন সেটিও নকল। ট্রেলারে গানের দুই লাইন শুনেই বোঝা গেলো এর সুর নব্বই দশকের সুপারহিট হিন্দি সিনেমা ‘দিল’র ‘নিদ নাহি আয়ে’ গানের হুবহু কপি। এই ছবিতে অভিনয় করেছেন আমির খান ও মাধুরী দীক্ষিত।
নেটবাসীরা দীঘির গানের দৃশ্যটি সোশাল মিডিয়ায় পোস্ট করে ছবিটির পরিচালক, গানটির কোরিওগ্রাফারের কঠোর সমালোচনা করছেন। অনেকে বলছেন, এমন হাস্যকর আইডিয়া আজকের যুগের সিনেমায় কি করে প্রয়োগ করা যেতে পারে! আর যদিও বা করেছেন তবে সেটি এতো স্পষ্ট করে বোঝা যাচ্ছে কেন। অনেকে দীঘির মানসিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন। এই যুগে এসে তিনি কেমন করে বোতল দিয়ে বানানো মাইক্রোফোন হাতে নিয়ে গানের দৃশ্যে অংশ নিতে পারেন? কেউ কেউ ছবির বাজেট নিয়ে কটাক্ষ করে লিখছেন, বাজেট না থাকলে নাটক বানালেই হয়। সিনেমার মতো বড় পরিসরে কাজ করার কি দরকার।
তবে এ বিষয়ে জানতে ছবির পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু বা নায়িকা দীঘির সঙ্গে যোগাযোগ করলে কোনো সাড়া মেলেনি। প্রসঙ্গত, ‘তুমি আছো তুমি নেই’ সিনেমার সমালোচনা এই সিনেমার শুরু থেকেই সঙ্গী। শুরুতে ছবির নায়ক নির্বাচন নিয়ে জলঘোলা হয়েছে। প্রথমে বাপ্পি ছিলেন ছবিটির নায়ক। পরে নায়ক হিসেবে আসেন সাইমন। তিনিও ছবিটি থেকে সরে যান। এরপর সিনেমাটিতে নায়ক হিসেবে নায়ক হিসেবে যুক্ত হন আসিফ ইমরোজ। তার বিপরীতেই দেখা যাবে দীঘিকে। আছেন আরো এক নায়িকা সিমি। এখানে আরো অভিনয় করেছেন অমিত হাসান, সুব্রতসহ অনেকেই। আগামী ১২ মার্চ ছবিটি মুক্তি পাবার কথা রয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com