রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শহিদ আফ্রিদির মেয়েকে বিয়ে করছেন শাহিন আফ্রিদি

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ৭ মার্চ, ২০২১

পাকিস্তানের তারকা বোলার শাহিন আফ্রিদি ‘শিগগিরই’ দেশটির সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদির মেয়ে আকসা আফ্রিদির সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন। শনিবার রাতে এ খবর প্রকাশিত হয়েছে। শাহিন আফ্রিদির বাবা আয়অজ খান বলেন, তাদের পরিবার শহিদ আফ্রিদির কাছে বিবাহের প্রস্তাব দিয়েছিল এবং এতে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। তিনি বলেন, ‘শিগগিরই’ এই আকদ অনুষ্ঠান হবে। তিনি বলেন, দুই পরিবারের মধ্যে দীর্ঘ দিনের বন্ধুত্ব রয়েছে। তবে শহিদ আফ্রিদির পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, শাহিন আফ্রিদি এখনো ক্রিকেট খেলছেন, আর শহিদ আফ্রিদির মেয়ে এখনো পড়াশোনা করছেন। ফলে এখনো বিবাহের ব্যাপারে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়া হয়নি। তারা বলেন, বিয়ের ব্যাপারে দু’বছরের মধ্যেই আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে।
শহিদ আফ্রিদি পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিয়ে জল্পনা-কল্পনা না করতে অনুরোধ করা হয়েছে। যথাযথ সময়ে শহিদ আফ্রিদিই বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানাবেন। সূত্র : জিও নিউজ ও দি ন্যাশন




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com