রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নয়াপল্টনে নারী শিশু অধিকার ফোরামের প্রতিবাদ সভা বাতিল

শাহজাহান সাজু :
  • আপডেট সময় রবিবার, ৭ মার্চ, ২০২১

অনুমতি না পাওয়ায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে নারী ও শিশু অধিকার ফোরামের ব্যানারে হতে যাওয়া প্রতিবাদ সভাটি বাতিল করা হয়েছে। এই প্রতিবাদ সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর বক্তব্য দেয়ার কথা ছিল।
গতকাল রোববার সকালে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় নারী ও শিশু অধিকার ফোরামের ব্যানারে এ প্রতিবাদ সভা হওয়ার কথা ছিলো। এদিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।
গতকাল রোববার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, অন্য দিনের তুলনায় আজ নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশের প্রতিটি গলির সামনে অতিরিক্ত পুলিশ। এর মধ্যে বেলা সাড়ে ১১টার দিকে দলীয় কার্যালয়ে প্রবেশ করেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com