শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

হারাগাছ মেট্রোপলিটন থানায় যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

আয়নাল হক ষ্টাফ রিপোর্টার রংপুর :
  • আপডেট সময় সোমবার, ৮ মার্চ, ২০২১

রংপুরের হারাগাছ বাংলাদেশ পুলিশ, হারাগাছ মেট্রোপলিটন থানার আয়োজনে গত রোববার বিকেল ৩.০০ঘটিকা থেকে রাত ৮টা পর্যন্ত যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন করা হয়েছে। হারাগাছ মেট্রোপলিটন থানার উদ্যোগে থানা চত্বরে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠান ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়শীল দেশে উত্তোরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশপ্রাপ্তীতে কেক কেটে আনন্দ উদযাপন অনুষ্ঠানের আয়োজন করে। পরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ মহিদুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) ও প্রশাসন, আরএমপি, রংপুর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জনাব রেজানুর বেগম, সহকারী পুলিশ কমিশনার, হেড কোয়ার্টার্স ও প্রশাসন আরএমপি, রংপুর। মোঃ হাকিবুর রহমান, মেয়র, হারাগাছ পৌরসভা, সহ-সভাপতি, রংপুর জেলা, বাংলাদেশ আওয়ামী লীগ। মোঃ রেজাউল করিম, ওসি, হারাগাছ মেট্রোপলিটন থানা। মোঃ আব্দুস সাত্তার, অধ্যাপক, হারাগাছ সরকারী কলেজ। মোঃ জামিল আকতার, সেক্রেটারী কমিউনিটি পুলিশিং, হারাগাছ থানা, সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, হারাগাছ পৌর শাখা। মোঃ সাদ্দাম হোসেন, সভাপতি, ছাত্রলীগ, হারাগাছ সরকারী কলেজ শাখা প্রমূখ ব্যক্তিবর্গ। পরিশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে ঐতিহাসিক ৭ই মার্চের আনন্দ উদযাপন অনুষ্ঠানটি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com